কুয়েতে দায়িত্ব পালনকালে ফায়ার সার্ভিসের ২ কর্মী নিহত
কুয়েতে দায়িত্ব পালনকালে দুই কর্মীর মৃত্যুর খবর জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। কুয়েত ফায়ার ফোর্স এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, তাদের দুই কর্মকর্তা দায়িত্ব পালনরত অবস্থায় মারা গেছেন। তবে ঠিক কী পরিস্থিতিতে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। রোববার আলজাজিরার প্রতিবেদনেও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য নেই। এর আগে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছিল, কুয়েতের প্রধান বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা সেখানে কাজ করছিলেন। ফায়ার সার্ভিস বাহিনীর পক্ষ থেকে নিহত দুই কর্মকর্তার প্রতি শোক প্রকাশ করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
কুয়েতে দায়িত্ব পালনকালে দুই কর্মীর মৃত্যুর খবর জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। কুয়েত ফায়ার ফোর্স এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, তাদের দুই কর্মকর্তা দায়িত্ব পালনরত অবস্থায় মারা গেছেন। তবে ঠিক কী পরিস্থিতিতে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
রোববার আলজাজিরার প্রতিবেদনেও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য নেই।
এর আগে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছিল, কুয়েতের প্রধান বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা সেখানে কাজ করছিলেন।
ফায়ার সার্ভিস বাহিনীর পক্ষ থেকে নিহত দুই কর্মকর্তার প্রতি শোক প্রকাশ করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
What's Your Reaction?