কূটনীতিক ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করবেন প্রধানমন্ত্রী

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং এতিম শিক্ষার্থী  ও আলেম-ওলামাদের সম্মানে পৃথক ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটি ইফতার মাহফিলই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে। শুক্রবার (৬ মার্চ) দেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়েছে। ঢাকায় কর্মরত কূটনৈতিক মিশনের প্রধান ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা সেখানে অংশ নেবেন। বর্তমান সরকার কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ইফতার মাহফিল তারই ধারাবাহিক অংশ। এরপর শনিবার (৭ মার্চ) মাদ্রাসার এতিম শিক্ষার্থী এবং দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।  প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন কালবেলাকে এ তথ্য জানান। তিনি বলেন, খরচ সাশ্রয়ের জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান একই ভেন্যুতে একই স্টেজে দুটি ইফতার মাহফিল আয়োজনের উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী এমন একজন মানুষ, যিনি একটি টাকাও অতিরিক্ত খরচ করতে চান না। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে,

কূটনীতিক ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করবেন প্রধানমন্ত্রী
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং এতিম শিক্ষার্থী  ও আলেম-ওলামাদের সম্মানে পৃথক ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটি ইফতার মাহফিলই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে। শুক্রবার (৬ মার্চ) দেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়েছে। ঢাকায় কর্মরত কূটনৈতিক মিশনের প্রধান ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা সেখানে অংশ নেবেন। বর্তমান সরকার কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ইফতার মাহফিল তারই ধারাবাহিক অংশ। এরপর শনিবার (৭ মার্চ) মাদ্রাসার এতিম শিক্ষার্থী এবং দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।  প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন কালবেলাকে এ তথ্য জানান। তিনি বলেন, খরচ সাশ্রয়ের জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান একই ভেন্যুতে একই স্টেজে দুটি ইফতার মাহফিল আয়োজনের উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী এমন একজন মানুষ, যিনি একটি টাকাও অতিরিক্ত খরচ করতে চান না। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার (৮ মার্চ) দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার মাহফিল আয়োজনের পরিকল্পনা ছিল। এছাড়া আগামী ১০ মার্চ তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক এবং জ্যেষ্ঠ সাংবাদিকদের সম্মানেও ইফতার মাহফিল আয়োজনের উদ্যোগ ছিল। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ দুটি ইফতারের কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।   বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অতীতে রমজানের প্রথম দিনে আলেম-ওলামা ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করতেন। বিরোধী দলে থাকলেও বিএনপি সেই ধারা অব্যাহত রেখেছিল। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি সম্প্রতি সরকার গঠন করেছে।  এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান প্রথম রোজায় রাজধানীর ভাষানটেকসহ কয়েকটি এলাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন। পাশাপাশি রমজান মাসজুড়ে তাদের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow