কৃষক দল নেতার চুরির ভিডিও ভাইরাল, হলেন বহিষ্কার
লক্ষ্মীপুরে এক কৃষক দল নেতার চুরির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাতেই বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল এই আদেশ কার্যকর করেছেন। বহিষ্কৃত ওই নেতার নাম সাহাব উদ্দিন। তিনি সদর উপজেলার চরশাহী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং চন্দ্রগঞ্জ থানা কৃষক দলের সদস্য ছিলেন। বহিষ্কারাদেশের চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী ও শৃঙ্খলা পরিপন্থি অপরাধমূলক কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাহাব উদ্দিনকে দলীয় সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হলো। দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩-৪ দিন আগে সাহাব উদ্দিন ও তার এক সহযোগী পার্শ্ববর্তী কুশাখালী ইউনিয়নের একটি বাড়িতে চুরি করতে ঢোকেন। বাড়ির সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, লুঙ্গি ও শার্ট প
লক্ষ্মীপুরে এক কৃষক দল নেতার চুরির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাতেই বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল এই আদেশ কার্যকর করেছেন।
বহিষ্কৃত ওই নেতার নাম সাহাব উদ্দিন। তিনি সদর উপজেলার চরশাহী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং চন্দ্রগঞ্জ থানা কৃষক দলের সদস্য ছিলেন।
বহিষ্কারাদেশের চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী ও শৃঙ্খলা পরিপন্থি অপরাধমূলক কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাহাব উদ্দিনকে দলীয় সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হলো। দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩-৪ দিন আগে সাহাব উদ্দিন ও তার এক সহযোগী পার্শ্ববর্তী কুশাখালী ইউনিয়নের একটি বাড়িতে চুরি করতে ঢোকেন। বাড়ির সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, লুঙ্গি ও শার্ট পরিহিত অবস্থায় সাহাব উদ্দিনের হাতে একটি চুরি করার সরঞ্জাম ও টর্চলাইট রয়েছে। এই ফুটেজটি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, ঘটনাটি কয়েক দিন আগের। সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ পেলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?