কৃষিপণ্য প্রক্রিয়াকরণ ও বাজার উন্নয়নে সহযোগিতা দিতে চায় বিশ্বব্যাংক

বাংলাদেশে কৃষি খাতে বিনিয়োগ বাড়ানো বিশেষত কৃষি উপকরণ সরবরাহ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং বাজার উন্নয়নে সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। রোববার (২৯ মার্চ) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসম এ আগ্রহের কথা জানান। এদিন তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। শুরুতে কৃষিমন্ত্রী বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং প্রতিনিধিদলের সদস্যরা মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য মন্ত্রীকে শুভেচ্ছা জানান। কৃষিমন্ত্রী বলেন, কৃষকের জন্য ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন করা হবে। চলতি বছরে পরীক্ষামূলকভাবে বিভিন্ন জেলার ১১টি ব্লকে এ কার্যক্রম শুরু করা হচ্ছে। যা পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত করা হবে। এ কার্ডের মাধ্যমে কৃষকদের স্বার্থ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। এসময় মন্ত্রী বিশ্বব্যাংকের প্রস্তাবনাকে স্বাগত জানান। বৈঠকে মন্ত্রণালয় ও বিশ্

কৃষিপণ্য প্রক্রিয়াকরণ ও বাজার উন্নয়নে সহযোগিতা দিতে চায় বিশ্বব্যাংক

বাংলাদেশে কৃষি খাতে বিনিয়োগ বাড়ানো বিশেষত কৃষি উপকরণ সরবরাহ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং বাজার উন্নয়নে সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

রোববার (২৯ মার্চ) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসম এ আগ্রহের কথা জানান। এদিন তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

শুরুতে কৃষিমন্ত্রী বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং প্রতিনিধিদলের সদস্যরা মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকের জন্য ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন করা হবে। চলতি বছরে পরীক্ষামূলকভাবে বিভিন্ন জেলার ১১টি ব্লকে এ কার্যক্রম শুরু করা হচ্ছে। যা পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত করা হবে। এ কার্ডের মাধ্যমে কৃষকদের স্বার্থ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। এসময় মন্ত্রী বিশ্বব্যাংকের প্রস্তাবনাকে স্বাগত জানান।

বৈঠকে মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা কৃষি খাতের টেকসই উন্নয়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের টেকসই উন্নয়নবিষয়ক আঞ্চলিক পরিচালক মিস দিনা উমালি-ডাইনিঙ্গার সহ অন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

এনএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow