কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের
যুক্তরাষ্ট্রের একটি আদালত দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম কেনেডি সেন্টার থেকে অপসারণের নির্দেশ দিয়েছে। রায়ে বিচারক বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া ওয়াশিংটন ডিসির এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা যাবে না। একই সঙ্গে প্রস্তাবিত সংস্কারকাজের জন্য কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করার পরিকল্পনাও স্থগিত করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ১৪ দিনের মধ্যে প্রতিষ্ঠানের নামফলক, ভবনের বাইরের অংশ, ডিজিটাল ও ভৌত সাইনেজ এবং সব ধরনের সরকারি নথি ও প্রচারসামগ্রী থেকে ট্রাম্পের নাম সরিয়ে ফেলতে হবে। কেনেডি সেন্টারের এক মুখপাত্র জানিয়েছেন, নাম পরিবর্তন সংক্রান্ত আদেশের বিরুদ্ধে তারা আপিল করবেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, যদি আমি আমার দক্ষতা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে শারীরিক, আর্থিক ও সাংস্কৃতিকভাবে পুনরুদ্ধার করতে স্বাধীন না হই, তাহলে এই আশাহীন যাত্রা চালিয়ে যাওয়ার কোনো আগ্রহ আমার নেই। গত বছর ট্রাম্প ওয়াশিংটনের বিভিন্ন প্রতিষ্ঠানের পুনঃব্র্যান্ডিং উদ্যোগের অংশ হিসেবে কেনেডি সেন্টারের নামের সঙ্গে নিজের নাম যুক্ত করার ঘোষণা দেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি কেন্দ্রটির পরিচ
যুক্তরাষ্ট্রের একটি আদালত দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম কেনেডি সেন্টার থেকে অপসারণের নির্দেশ দিয়েছে।
রায়ে বিচারক বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া ওয়াশিংটন ডিসির এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা যাবে না। একই সঙ্গে প্রস্তাবিত সংস্কারকাজের জন্য কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করার পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, ১৪ দিনের মধ্যে প্রতিষ্ঠানের নামফলক, ভবনের বাইরের অংশ, ডিজিটাল ও ভৌত সাইনেজ এবং সব ধরনের সরকারি নথি ও প্রচারসামগ্রী থেকে ট্রাম্পের নাম সরিয়ে ফেলতে হবে।
কেনেডি সেন্টারের এক মুখপাত্র জানিয়েছেন, নাম পরিবর্তন সংক্রান্ত আদেশের বিরুদ্ধে তারা আপিল করবেন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, যদি আমি আমার দক্ষতা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে শারীরিক, আর্থিক ও সাংস্কৃতিকভাবে পুনরুদ্ধার করতে স্বাধীন না হই, তাহলে এই আশাহীন যাত্রা চালিয়ে যাওয়ার কোনো আগ্রহ আমার নেই।
গত বছর ট্রাম্প ওয়াশিংটনের বিভিন্ন প্রতিষ্ঠানের পুনঃব্র্যান্ডিং উদ্যোগের অংশ হিসেবে কেনেডি সেন্টারের নামের সঙ্গে নিজের নাম যুক্ত করার ঘোষণা দেন।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি কেন্দ্রটির পরিচালনা পর্ষদের কয়েকজন ট্রাস্টিকে বদলে দেন এবং নিজেও ট্রাস্টি হিসেবে নিয়োগ নেন। পরে ভোটের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নির্বাচিত হন।
এরপর ডিসেম্বরে পরিচালনা পর্ষদ কেন্দ্রটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় এবং পরদিনই ভবনের সামনের অংশে ট্রাম্পের পূর্ণ নামসংবলিত নতুন অক্ষর স্থাপন করা হয়।
নাম পরিবর্তনের পর কয়েকজন শিল্পী তাদের নির্ধারিত অনুষ্ঠান বাতিল করেন এবং টিকিট বিক্রিও কমে যায়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প ঘোষণা দেন যে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের ৪ জুলাই থেকে শুরু হওয়া ব্যাপক সংস্কারকাজের জন্য কেন্দ্রটি দুই বছরের জন্য বন্ধ রাখা হবে।
সূত্র: বিবিসি
এমএসএম
What's Your Reaction?