কেন ৪টি আসনে নতুন করে পোস্টাল ব্যালট ছাপাচ্ছে ইসি
আদালতের নির্দেশনায় প্রার্থিতায় পরিবর্তন আসায় দেশের ৪টি সংসদীয় আসনে নতুন করে প্রায় সাড়ে ১১ হাজার পোস্টাল ব্যালট ছাপাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আসনগুলো হলো—যশোর-৪, চট্টগ্রাম-২, রংপুর-১ ও রংপুর-৪। এসব আসনের জন্য আগে ছাপানো পোস্টাল ব্যালট বাতিল করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আদালতের নির্দেশনায় প্রার্থিতায় পরিবর্তন আসায় দেশের ৪টি সংসদীয় আসনে নতুন করে ১১ হাজার পোস্টাল ব্যালট ছাপাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের পর কয়েকটি আসনে প্রার্থীর পক্ষে ও বিপক্ষে আদালতে আপিল হওয়ায় আগে ছাপানো পোস্টাল ব্যালট বাতিল করতে হয়েছে।
ইসি সূত্র জানায়, যশোর-৪, চট্টগ্রাম-২, রংপুর-১ ও রংপুর-৪ আসনে আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়া বা বাতিল হওয়ার ঘটনা ঘটে। ফলে এসব আসনের জন্য ছাপানো পোস্টাল ব্যালট আর বৈধ থাকে না। এ কারণে নতুন করে ব্যালট ছাপানোর সিদ্ধান্ত নেয় কমিশন।
ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, যশোর-৪ আসনের কিছু পোস্টাল ব্যালট প্রবাসী ভোটারদের কাছে পৌঁছে গেলেও আদালতের নির্দেশের কারণে সেগুলোর কার্যক্রম স
আদালতের নির্দেশনায় প্রার্থিতায় পরিবর্তন আসায় দেশের ৪টি সংসদীয় আসনে নতুন করে প্রায় সাড়ে ১১ হাজার পোস্টাল ব্যালট ছাপাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আসনগুলো হলো—যশোর-৪, চট্টগ্রাম-২, রংপুর-১ ও রংপুর-৪। এসব আসনের জন্য আগে ছাপানো পোস্টাল ব্যালট বাতিল করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আদালতের নির্দেশনায় প্রার্থিতায় পরিবর্তন আসায় দেশের ৪টি সংসদীয় আসনে নতুন করে ১১ হাজার পোস্টাল ব্যালট ছাপাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের পর কয়েকটি আসনে প্রার্থীর পক্ষে ও বিপক্ষে আদালতে আপিল হওয়ায় আগে ছাপানো পোস্টাল ব্যালট বাতিল করতে হয়েছে।
ইসি সূত্র জানায়, যশোর-৪, চট্টগ্রাম-২, রংপুর-১ ও রংপুর-৪ আসনে আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়া বা বাতিল হওয়ার ঘটনা ঘটে। ফলে এসব আসনের জন্য ছাপানো পোস্টাল ব্যালট আর বৈধ থাকে না। এ কারণে নতুন করে ব্যালট ছাপানোর সিদ্ধান্ত নেয় কমিশন।
ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, যশোর-৪ আসনের কিছু পোস্টাল ব্যালট প্রবাসী ভোটারদের কাছে পৌঁছে গেলেও আদালতের নির্দেশের কারণে সেগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। অন্য কয়েকটি আসনে নতুন করে ব্যালট ছাপানোর কাজ চলছে।
ইসি সূত্রে আরও জানা যায়, প্রতীক বরাদ্দের পর থেকে কমিশন আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। যেসব আসনে প্রার্থিতার পরিবর্তনের সম্ভাবনা ছিল, সেসব আসনে পোস্টাল ব্যালট দেরিতে ছাপানো হয়। কোথাও ব্যালট ছাপানোর কাজ শুরু করে আবার বন্ধ রাখতে হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রবাসী ভোটারদের জন্য মোট ৭ লাখ ৬৬ হাজারের বেশি পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট চার আসনের নতুন পোস্টাল ব্যালট দ্রুত পাঠানো হবে বলে জানিয়েছে কমিশন।