কে জানে কীভাবে বেঁচে আছি!
সুলেখা কেমন ছিল কে জানে?আমিইবা সব ছেড়ে কেমন আছি!ভালো থাকা বোধটা শিখতেওঅসংখ্য কৃষ্ণচূড়া ঝরে গেছে গ্রীষ্মের রোদ্দুরেভালো আছি—না জেনেই বলছি প্রতিদিনকে জানে, আছি কোনো বিলুপ্তপ্রায় শ্বাপদের মতোমাথা গুঁজেশাক-অন্ন খেয়েপ্রায় ঠেকা নিঃশ্বাস নিরাপদে তুলে আনি,কে জানে কীভাবে বেঁচে আছি!এর থেকে ভালো থাকা মাছের ঘেরের জীবনরোজ হুইসেল দিয়ে ছেড়ে যাওয়াট্রেনের জানালায় তাকিয়ে থাকাঅপেক্ষা সে মুখ দেখার, দেখি না কতদিন!সেও ভালো! অপেক্ষা! যদি জানতে চায়, কেমন আছি! আরও পড়ুন অলোক আচার্যের ‘তুমি’ বিষয়ক তিনটি কবিতা এসইউ
সুলেখা কেমন ছিল কে জানে?
আমিইবা সব ছেড়ে কেমন আছি!
ভালো থাকা বোধটা শিখতেও
অসংখ্য কৃষ্ণচূড়া ঝরে গেছে গ্রীষ্মের রোদ্দুরে
ভালো আছি—না জেনেই বলছি প্রতিদিন
কে জানে, আছি কোনো বিলুপ্তপ্রায় শ্বাপদের মতো
মাথা গুঁজে
শাক-অন্ন খেয়ে
প্রায় ঠেকা নিঃশ্বাস নিরাপদে তুলে আনি,
কে জানে কীভাবে বেঁচে আছি!
এর থেকে ভালো থাকা মাছের ঘেরের জীবন
রোজ হুইসেল দিয়ে ছেড়ে যাওয়া
ট্রেনের জানালায় তাকিয়ে থাকা
অপেক্ষা সে মুখ দেখার, দেখি না কতদিন!
সেও ভালো! অপেক্ষা! যদি জানতে চায়, কেমন আছি!

অলোক আচার্যের ‘তুমি’ বিষয়ক তিনটি কবিতা
এসইউ
What's Your Reaction?