কোদাল হাতে নিয়েই জিয়াউর রহমানকে স্মরণ করলেন মীর শাহে আলম 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিলহামলা খাল খনন করেছিলেন। আজ যখন আমি কোদাল হাতে নিয়ে পুনঃখননের কাজ শুরু করলাম, মনে হলো তিনি যেন আমাদের মাঝেই আছেন। এটি সত্যিই এক ভিন্ন অনুভূতি। জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা এ খাল পুনঃখনন হলে এলাকার কৃষি ও সেচ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার বিলহামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মীর শাহে আলম বলেন, আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে শিবগঞ্জ উপজেলায় তিন হাজারের বেশি কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। তিনি বলেন, আগামী নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কার্যক্রম, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাইতদের ভাতা প্রদান এবং কৃষকদের ঋণ মওকুফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান, নির্বাহ

কোদাল হাতে নিয়েই জিয়াউর রহমানকে স্মরণ করলেন মীর শাহে আলম 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিলহামলা খাল খনন করেছিলেন। আজ যখন আমি কোদাল হাতে নিয়ে পুনঃখননের কাজ শুরু করলাম, মনে হলো তিনি যেন আমাদের মাঝেই আছেন। এটি সত্যিই এক ভিন্ন অনুভূতি। জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা এ খাল পুনঃখনন হলে এলাকার কৃষি ও সেচ ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার বিলহামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মীর শাহে আলম বলেন, আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে শিবগঞ্জ উপজেলায় তিন হাজারের বেশি কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কার্যক্রম, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাইতদের ভাতা প্রদান এবং কৃষকদের ঋণ মওকুফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম মানিকসহ স্থানীয় নেতারা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিলহামলা খাল খনন করা হচ্ছে। প্রায় সাড়ে তিন কিলোমিটার খাল পুনঃখননে ব্যয় হবে ৬০ লাখ টাকা। খাল খননে শ্রমিকদের পাশাপাশি স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া ব্যক্তিরা কাজ করবেন। শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন থেকে শুরু হয়ে এ খাল বুড়িগঞ্জের বিলহামলায় নাগর নদে মিলিত হবে।

অপরদিকে, শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেড় পাতাইর গ্রামে রবিবার রাতে প্রচণ্ড ঝড়ে ৪০টি বাড়ি লন্ডভন্ড হয়ে পুরো গ্রাম অসহায় হয়ে পড়ে।

খবর পেয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ওই গ্রামের ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও ঢেউটিন বিতরণ করেন। 

শিশুর আবদার রাখলেন প্রতিমন্ত্রী :  

শিবগঞ্জে এক শিশুর ইচ্ছাকে গুরুত্ব দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী।

শিশু আতিকুরের শখ ছিল প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির গাড়ি চড়বে। এ খবর জানার পর প্রতিমন্ত্রী শিশু আতিকুরকে স্নেহভরে নিজের গাড়িতে পাশে বসিয়ে নেন। এ সময় আনন্দে ভরে ওঠে শিশুর মুখ। পরে শিশুকে সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী তার বাড়িতে যান। সেখানে প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটায় শিশুটি। এ সময় উপস্থিত স্থানীয় মানুষ প্রতিমন্ত্রীর এই মানবিক আচরণে মুগ্ধ হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow