কোয়ার্টার ফাইনালে মেসি-রোনালদো দ্বৈরথের সম্ভাবনা, তবে শর্ত একটাই!
২০২৬ বিশ্বকাপে ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি হলো লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হওয়া। তবে সেই বহুল প্রতীক্ষিত কোয়ার্টার ফাইনাল লড়াইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। টুর্নামেন্টের সম্ভাব্য নকআউট সূচি অনুযায়ী, আর্জেন্টিনা এবং পর্তুগাল উভয় দলকেই নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করতে হবে। যদি পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হয় এবং দ্বিতীয় স্থানে শেষ করে, তাহলে তাদের নকআউট পথ বদলে যাবে। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আর থাকবে না। আরও পড়ুন মেসি-রোনালদোর গোলের পার্থক্য কত? ১০০০ হতে কার কত গোল বাকি? অন্যদিকে, দুই দলই যদি গ্রুপ পর্বে প্রথম স্থান নিশ্চিত করতে পারে, তাহলে নকআউট পর্বের সম্ভাব্য ড্র অনুযায়ী কোয়ার্টার ফাইনালে মেসি ও রোনালদোর ঐতিহাসিক দ্বৈরথ দেখা যেতে পারে। ফুটবল বিশ্বের দুই মহাতারকার ক্যারিয়ার শেষের পথে। তাই বিশ্বকাপ মঞ্চে তাদের সরাসরি লড়াই দেখতে মুখিয়ে আছেন কোটি কোটি সমর্থক। এখন সবকিছু নির্ভর করছে গ্রুপ পর্বে আর্জেন্টিনা ও পর্তুগালের পারফরম্যান্সের ওপর। এম
২০২৬ বিশ্বকাপে ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি হলো লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হওয়া। তবে সেই বহুল প্রতীক্ষিত কোয়ার্টার ফাইনাল লড়াইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে।
টুর্নামেন্টের সম্ভাব্য নকআউট সূচি অনুযায়ী, আর্জেন্টিনা এবং পর্তুগাল উভয় দলকেই নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করতে হবে। যদি পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হয় এবং দ্বিতীয় স্থানে শেষ করে, তাহলে তাদের নকআউট পথ বদলে যাবে। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আর থাকবে না।
অন্যদিকে, দুই দলই যদি গ্রুপ পর্বে প্রথম স্থান নিশ্চিত করতে পারে, তাহলে নকআউট পর্বের সম্ভাব্য ড্র অনুযায়ী কোয়ার্টার ফাইনালে মেসি ও রোনালদোর ঐতিহাসিক দ্বৈরথ দেখা যেতে পারে।
ফুটবল বিশ্বের দুই মহাতারকার ক্যারিয়ার শেষের পথে। তাই বিশ্বকাপ মঞ্চে তাদের সরাসরি লড়াই দেখতে মুখিয়ে আছেন কোটি কোটি সমর্থক। এখন সবকিছু নির্ভর করছে গ্রুপ পর্বে আর্জেন্টিনা ও পর্তুগালের পারফরম্যান্সের ওপর।
এমএমআর
What's Your Reaction?
