ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ
ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ কার্লোস আলবার্তো পারেইরা ক্যানসারের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে সামারিতানো বারা হাসপাতাল কর্তৃপক্ষ। ১৯৯৪ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি কোচ ২০২৩ সালে হজকিন্স লিম্ফোমায় আক্রান্ত হন। এরপর থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন। যদিও পারেইরার বর্তমান শারীরিক অবস্থা কিংবা তিনি ঠিক কবে হাসপাতালে ভর্তি হয়েছেন— এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, রোগীর ব্যক্তিগত তথ্যের প্রতি সম্মান জানিয়ে এ বিষয়ে আর কিছু বলা হবে না। এদিকে ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য ও পারেইরার ঘনিষ্ঠ বন্ধু সাবেক ফুটবলার জিনহো সাংবাদিকদের জানিয়েছেন, সাবেক এই ব্রাজিল কোচের অবস্থা খুব একটা ভালো নয়। তার ভাষ্য অনুযায়ী, ফুসফুসের সমস্যার কারণে বর্তমানে পারেইরাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। জিনহো বলেন, তার অবস্থা স্থিতিশীল, আমাদের অপেক্ষা করতে হবে। ডাক্তাররা তাদের সর্বোচ্চ সেবা দিচ্ছে। এখন আমরা কেবল পারেইরার জন্য প্রার্থনা করতে পারি। ব্রাজিল ফুটবলের অন্যতম সফল কোচ পারেইরা ১৯৯৪ সালে সেলেসাওদের বিশ্বকাপ শিরোপা এনে
ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ কার্লোস আলবার্তো পারেইরা ক্যানসারের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে সামারিতানো বারা হাসপাতাল কর্তৃপক্ষ।
১৯৯৪ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি কোচ ২০২৩ সালে হজকিন্স লিম্ফোমায় আক্রান্ত হন। এরপর থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন।
যদিও পারেইরার বর্তমান শারীরিক অবস্থা কিংবা তিনি ঠিক কবে হাসপাতালে ভর্তি হয়েছেন— এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, রোগীর ব্যক্তিগত তথ্যের প্রতি সম্মান জানিয়ে এ বিষয়ে আর কিছু বলা হবে না।
এদিকে ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য ও পারেইরার ঘনিষ্ঠ বন্ধু সাবেক ফুটবলার জিনহো সাংবাদিকদের জানিয়েছেন, সাবেক এই ব্রাজিল কোচের অবস্থা খুব একটা ভালো নয়। তার ভাষ্য অনুযায়ী, ফুসফুসের সমস্যার কারণে বর্তমানে পারেইরাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।
জিনহো বলেন, তার অবস্থা স্থিতিশীল, আমাদের অপেক্ষা করতে হবে। ডাক্তাররা তাদের সর্বোচ্চ সেবা দিচ্ছে। এখন আমরা কেবল পারেইরার জন্য প্রার্থনা করতে পারি।
ব্রাজিল ফুটবলের অন্যতম সফল কোচ পারেইরা ১৯৯৪ সালে সেলেসাওদের বিশ্বকাপ শিরোপা এনে দেন। পরে ২০০৬ বিশ্বকাপেও ব্রাজিলের ডাগআউটে ছিলেন তিনি। তার অধীনেই ব্রাজিল ২০০৪ সালের কোপা আমেরিকা এবং ২০০৫ সালের কনফেডারেশনস কাপ জিতেছিল।
ব্রাজিল ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, জাতীয় দলের হয়ে ১৭৭ ম্যাচে কোচের দায়িত্ব পালন করেন পারেইরা। এর মধ্যে ১২৪টিতে জয়, ৩৯টিতে ড্র এবং মাত্র ১৪টিতে হার দেখেছেন তিনি।
শুধু ব্রাজিল নয়, বিশ্ব ফুটবলেও দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পারেইরা। ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের কোচিং স্টাফের সদস্য ছিলেন তিনি। এছাড়া ২০১৪ বিশ্বকাপে লুইজ ফিলিপ স্কলারির সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
বিশ্বকাপের মঞ্চে আরও কয়েকটি দেশের সঙ্গেও কাজ করেছেন পারেইরা। ১৯৮২ সালে কুয়েত, ১৯৯০ সালে সংযুক্ত আরব আমিরাত, ১৯৯৮ সালে সৌদি আরব এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার কোচিং স্টাফেও ছিলেন তিনি।
ফুটবল ইতিহাসের অন্যতম অভিজ্ঞ ও সফল এই কোচের সুস্থতা কামনা করছে ব্রাজিলসহ বিশ্বজুড়ে অসংখ্য ফুটবলপ্রেমী।
What's Your Reaction?