ক্যান্সারে ভুগে আর্থিক সংকটে মানিকগঞ্জে এক ব্যক্তির আত্মহত্যা
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত ও দীর্ঘদিন চিকিৎসাজনিত আর্থিক সংকটে ভুগে আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শনিবার (২৩ মে) সকালে উপজেলার উলাইল ইউনিয়নের শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ উপজেলার উলাইল ইউনিয়নের বসুটেপাড়া এলাকার রমজান আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির বসতঘরের পেছনে একটি ডোমরা গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেন রশিদ। পরে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে আসে। পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ভারতে চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়ে। মানসিক চাপ ও অভাব-অনটনের কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত ও দীর্ঘদিন চিকিৎসাজনিত আর্থিক সংকটে ভুগে আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
শনিবার (২৩ মে) সকালে উপজেলার উলাইল ইউনিয়নের শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ উপজেলার উলাইল ইউনিয়নের বসুটেপাড়া এলাকার রমজান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির বসতঘরের পেছনে একটি ডোমরা গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেন রশিদ। পরে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে আসে। পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ভারতে চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়ে। মানসিক চাপ ও অভাব-অনটনের কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?