ক্যামব্রিজের গণিত পরীক্ষার প্রশ্নফাঁস

প্রশ্নফাঁসের অভিযোগে বাংলাদেশসহ কয়েকটি দেশে অনুষ্ঠিত এএস লেভেল গণিতের পেপার-১২ পরীক্ষা বাতিল করেছে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন। ২৯ এপ্রিল অনুষ্ঠিত এই পরীক্ষা এ লেভেল শিক্ষাব্যবস্থার অংশ ছিল। গতকাল শুক্রবার (৯ মে) এক বিবৃতিতে ক্যামব্রিজ কর্তৃপক্ষ জানায়, প্রশাসনিক জোন-৩ ও জোন-৪ এ অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত সময়ের আগেই ছড়িয়ে পড়েছিল। এসব অঞ্চলের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার কিছু অংশ, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম অন্তর্ভুক্ত রয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।  বিবৃতিতে বলা হয়, প্রশ্নফাঁসের পরিমাণ এতটাই ব্যাপক ছিল যে ওই পরীক্ষার ফলাফল দিয়ে চূড়ান্ত মূল্যায়নের করা সম্ভব নয়। তাই সব শিক্ষার্থীকে আবারও পরীক্ষায় অংশ নিতে হবে।  ক্যামব্রিজ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সব পরীক্ষার্থী আগামী ৯ জুন বিকল্প পরীক্ষায় অংশ নেবে। এ জন্য শিক্ষার্থী বা শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো অতিরিক্ত ফি দিতে হবে না।  সংস্থাটি বলেছে, মূল্যায়ন প্রক্রিয়ায় ন্যায্যতা বজায় রাখা এবং ফলাফলের ওপর আস্থা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ

ক্যামব্রিজের গণিত পরীক্ষার প্রশ্নফাঁস

প্রশ্নফাঁসের অভিযোগে বাংলাদেশসহ কয়েকটি দেশে অনুষ্ঠিত এএস লেভেল গণিতের পেপার-১২ পরীক্ষা বাতিল করেছে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন। ২৯ এপ্রিল অনুষ্ঠিত এই পরীক্ষা এ লেভেল শিক্ষাব্যবস্থার অংশ ছিল।

গতকাল শুক্রবার (৯ মে) এক বিবৃতিতে ক্যামব্রিজ কর্তৃপক্ষ জানায়, প্রশাসনিক জোন-৩ ও জোন-৪ এ অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত সময়ের আগেই ছড়িয়ে পড়েছিল। এসব অঞ্চলের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার কিছু অংশ, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম অন্তর্ভুক্ত রয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। 

বিবৃতিতে বলা হয়, প্রশ্নফাঁসের পরিমাণ এতটাই ব্যাপক ছিল যে ওই পরীক্ষার ফলাফল দিয়ে চূড়ান্ত মূল্যায়নের করা সম্ভব নয়। তাই সব শিক্ষার্থীকে আবারও পরীক্ষায় অংশ নিতে হবে। 

ক্যামব্রিজ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সব পরীক্ষার্থী আগামী ৯ জুন বিকল্প পরীক্ষায় অংশ নেবে। এ জন্য শিক্ষার্থী বা শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো অতিরিক্ত ফি দিতে হবে না। 

সংস্থাটি বলেছে, মূল্যায়ন প্রক্রিয়ায় ন্যায্যতা বজায় রাখা এবং ফলাফলের ওপর আস্থা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ১১ আগস্ট ফল প্রকাশের নির্ধারিত তারিখ অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

পরীক্ষা পুনরায় আয়োজনের বিস্তারিত নির্দেশনা আগামী ১৫ মে’র মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঠানো হবে বলে জানিয়েছে ক্যামব্রিজ।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে তদন্ত চলছে বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow