ক্যারিয়ারসেরা অবস্থানে মুশফিক-তাইজুল, এগিয়েছেন লিটনও

ঘরের মাঠে টেস্টে পাকিস্তানকে ধবলধোলাই করার সিরিজে একটি করে অর্ধশতক ও শতকে ২৫৩ রান করে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। এমন দাপুটে পারফরম্যান্সে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে এসে পৌঁছেছেন তিনি। টেস্ট ব্যাটারদের মধ্যে ক্যারিয়ারসেরা ১৬তম স্থানে উঠে এসেছেন তিনি। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন জো রুট। এই সিরিজে পেসারদের পারফরম্যান্স নিয়ে বেশ আলোচনা হলেও দুই ম্যাচে ১৩ উইকেট নিয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন তাইজুল ইসলাম। ফলে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ১১ নম্বরে। ক্যারিয়ারসেরা ৭৩২ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ এগোলেন তিনি। এর আগে তার সেরা র‍্যাঙ্কিং ছিল ১৩। আর অভিজ্ঞ মুশফিকের ছিল ১৭তম। ক্যারিয়ারসেরা ৭৩২ রেটিং পয়েন্টে ওঠা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এগিয়েছেন দুই ধাপ। প্রথম টেস্টের পরই এই অবস্থানে ছিলেন তাইজুল। তাইজুলের উন্নতি হয়েছে অলরাউন্ডারদের তালিকায়ও। তিন ধাপ এগিয়ে ২৯ নম্বরে জায়গা করে নিয়েছেন। সিলেটে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১২৬ রানের দায়িত্বশীল ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ৬৯ রান করে লিটন সিরিজে মোট ২৩৯ রান করে এগিয়েছেন। ১৪ ধাপ এগিয়ে বর্তমানে অবস

ক্যারিয়ারসেরা অবস্থানে মুশফিক-তাইজুল, এগিয়েছেন লিটনও

ঘরের মাঠে টেস্টে পাকিস্তানকে ধবলধোলাই করার সিরিজে একটি করে অর্ধশতক ও শতকে ২৫৩ রান করে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। এমন দাপুটে পারফরম্যান্সে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে এসে পৌঁছেছেন তিনি। টেস্ট ব্যাটারদের মধ্যে ক্যারিয়ারসেরা ১৬তম স্থানে উঠে এসেছেন তিনি। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন জো রুট।

এই সিরিজে পেসারদের পারফরম্যান্স নিয়ে বেশ আলোচনা হলেও দুই ম্যাচে ১৩ উইকেট নিয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন তাইজুল ইসলাম। ফলে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ১১ নম্বরে। ক্যারিয়ারসেরা ৭৩২ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ এগোলেন তিনি। এর আগে তার সেরা র‍্যাঙ্কিং ছিল ১৩। আর অভিজ্ঞ মুশফিকের ছিল ১৭তম।

ক্যারিয়ারসেরা ৭৩২ রেটিং পয়েন্টে ওঠা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এগিয়েছেন দুই ধাপ। প্রথম টেস্টের পরই এই অবস্থানে ছিলেন তাইজুল। তাইজুলের উন্নতি হয়েছে অলরাউন্ডারদের তালিকায়ও। তিন ধাপ এগিয়ে ২৯ নম্বরে জায়গা করে নিয়েছেন।

সিলেটে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১২৬ রানের দায়িত্বশীল ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ৬৯ রান করে লিটন সিরিজে মোট ২৩৯ রান করে এগিয়েছেন। ১৪ ধাপ এগিয়ে বর্তমানে অবস্থান করছেন ২৪ নম্বরে ।

প্রথম টেস্টে সেঞ্চুরি করলেও পিছিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটে দুই ইনিংসে ২৯ ও ১৫ রানের বেশি করতে পারেননি তিনি। ফলে ৩০–এ নেমে গেছেন ৭ ধাপ পিছিয়ে।

দুই ধাপ এগিয়ে ২৭ থেকে ২৫ নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে, সিরিজজুড়ে আলোচনায় থাকা গতিতারকা নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৪তম স্থানে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন জসপ্রীত বুমরা।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow