ক্রসিংয়ে আটক গেল মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পড়লো খাদে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের সঙ্গে ধাক্কায় একটি মাইক্রোবাস খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের পাঘাচং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ও ট্রেনের যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস পাঘাচং রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর কিছুটা দূরে অবৈধ লেভেল ক্রসিং অতিক্রম করছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস। এসময় মাইক্রোবাসটি রেললাইনে আটকে যায়। ট্রেন আসতে দেখে এর চালক ও যাত্রীরা নেমে যান। তবে মাইক্রোবাসটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে- মুচড়ে খাদে গিয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি খাদ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম

ক্রসিংয়ে আটক গেল মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পড়লো খাদে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের সঙ্গে ধাক্কায় একটি মাইক্রোবাস খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের পাঘাচং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

ক্রসিংয়ে আটক গেল মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পড়লো খাদে

রেলওয়ে পুলিশ ও ট্রেনের যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস পাঘাচং রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর কিছুটা দূরে অবৈধ লেভেল ক্রসিং অতিক্রম করছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস। এসময় মাইক্রোবাসটি রেললাইনে আটকে যায়। ট্রেন আসতে দেখে এর চালক ও যাত্রীরা নেমে যান। তবে মাইক্রোবাসটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে- মুচড়ে খাদে গিয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি খাদ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow