খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার বিরুদ্ধে মামলা

খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নবগঠিত খাগড়াছড়ি জেলা কমিটির সব নেতার নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) বাদশা বুলবুল বাদী হয়ে মামলা দায়ের করেন। শনিবার (২৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু।  মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক জিৎজয় ত্রিপুরাসহ কমিটির ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নতুন কমিটি ঘোষণার পর মঙ্গলবার (২১ এপ্রিল) খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে জেলা শাখার নেতাকর্মীরা জড়ো হন। অভিযোগ রয়েছে, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার নেপথ্য সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে। খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমে যারা বিভিন্নভাবে পৃ

খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার বিরুদ্ধে মামলা

খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নবগঠিত খাগড়াছড়ি জেলা কমিটির সব নেতার নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) বাদশা বুলবুল বাদী হয়ে মামলা দায়ের করেন।

শনিবার (২৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু। 

মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক জিৎজয় ত্রিপুরাসহ কমিটির ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নতুন কমিটি ঘোষণার পর মঙ্গলবার (২১ এপ্রিল) খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে জেলা শাখার নেতাকর্মীরা জড়ো হন। অভিযোগ রয়েছে, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার নেপথ্য সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমে যারা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, এমন আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানান তিনি। একইসঙ্গে আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গেল ১৬ এপ্রিল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এক বছরের জন্য খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow