খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, নিহত ৯

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে বিক্ষোভ হয়েছে। মার্কিন কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। করাচি পুলিশের প্রধান সার্জন সুমাইয়া সৈয়দ আল জাজিরাকে জানিয়েছেন, মার্কিন কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করার সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে নয়জন নিহত হন।   পুলিশ কর্মকর্তারা মৃত্যুর কারণ বা নিহতের সংখ্যা নিশ্চিত করেননি। পূর্বে নিহতের সংখ্যা ছয়জন বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হওয়ার আগে কেবল কনস্যুলেট প্রাঙ্গণের ‘বাইরের প্রান্তে’ পৌঁছাতে সক্ষম হয়েছিল। শনিবার ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনি নিহত হন।

খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, নিহত ৯

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে বিক্ষোভ হয়েছে। মার্কিন কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন।

করাচি পুলিশের প্রধান সার্জন সুমাইয়া সৈয়দ আল জাজিরাকে জানিয়েছেন, মার্কিন কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করার সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে নয়জন নিহত হন।  

পুলিশ কর্মকর্তারা মৃত্যুর কারণ বা নিহতের সংখ্যা নিশ্চিত করেননি। পূর্বে নিহতের সংখ্যা ছয়জন বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হওয়ার আগে কেবল কনস্যুলেট প্রাঙ্গণের ‘বাইরের প্রান্তে’ পৌঁছাতে সক্ষম হয়েছিল।

শনিবার ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনি নিহত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow