খালে ইয়াবা ফেলেও রক্ষা হলো না তাদের

পুলিশের চোখ ফাঁকি দিতে খালের পানিতে পকেট থেকে ইয়াবার প্যাকেট ছুড়ে ফেলেছিলেন দুই সন্দেহভাজন। ধারণা ছিল, পানির স্রোতে মিলিয়ে যাবে সব আলামত। কিন্তু মুহূর্তেই খালে ঝাঁপ দেন এক পুলিশ কর্মকর্তা। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পানি থেকে উদ্ধার হয় পলিথিনে মোড়ানো ৩৩ পিস ইয়াবা। এরপরই ভেস্তে যায় তাদের পরিকল্পনা। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার আগে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার খাঁ-পুকুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৩৩ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করে ঘোড়াঘাট থানা পুলিশ। গ্রেপ্তার করা হয় দুজনকে। তারা হলেন আফান ইসলাম হেলাল (৩৫) ও সালমান শাহ (২৩)। আফানের স্থায়ী বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে হলেও বর্তমানে তিনি ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামে বসবাস করেন। সালমানের বাড়িও একই উপজেলার দেওগ্রাম গ্রামে। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে পুলিশের একটি দল এলাকায় অভিযান চালাচ্ছিল। এ সময় খাঁ-পুকুর ব্রিজে দুই মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে তল্লাশি শুরু করা হয়। একপর্যায়ে তারা নিজেদের কাছে থাকা ইয়াবার প্যাকেট পাশের খালের পানিতে ছুড়ে ফেলেন। ঘটনা বুঝতে পেরে এসআই ওয়াজিদ দ্রুত খালে ঝাঁ

খালে ইয়াবা ফেলেও রক্ষা হলো না তাদের

পুলিশের চোখ ফাঁকি দিতে খালের পানিতে পকেট থেকে ইয়াবার প্যাকেট ছুড়ে ফেলেছিলেন দুই সন্দেহভাজন। ধারণা ছিল, পানির স্রোতে মিলিয়ে যাবে সব আলামত। কিন্তু মুহূর্তেই খালে ঝাঁপ দেন এক পুলিশ কর্মকর্তা। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পানি থেকে উদ্ধার হয় পলিথিনে মোড়ানো ৩৩ পিস ইয়াবা। এরপরই ভেস্তে যায় তাদের পরিকল্পনা।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার আগে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার খাঁ-পুকুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৩৩ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করে ঘোড়াঘাট থানা পুলিশ।

গ্রেপ্তার করা হয় দুজনকে। তারা হলেন আফান ইসলাম হেলাল (৩৫) ও সালমান শাহ (২৩)। আফানের স্থায়ী বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে হলেও বর্তমানে তিনি ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামে বসবাস করেন। সালমানের বাড়িও একই উপজেলার দেওগ্রাম গ্রামে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে পুলিশের একটি দল এলাকায় অভিযান চালাচ্ছিল। এ সময় খাঁ-পুকুর ব্রিজে দুই মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে তল্লাশি শুরু করা হয়। একপর্যায়ে তারা নিজেদের কাছে থাকা ইয়াবার প্যাকেট পাশের খালের পানিতে ছুড়ে ফেলেন।

ঘটনা বুঝতে পেরে এসআই ওয়াজিদ দ্রুত খালে ঝাঁপ দেন। কিছুক্ষণ অনুসন্ধানের পর পলিথিনে মোড়ানো ৩৩ পিস ইয়াবা উদ্ধার করেন তিনি। পরে আটক দুই ব্যক্তি উদ্ধার হওয়া ইয়াবা নিজেদের বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) তাদের দিনাজপুর আদালতে পাঠানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow