খুলনায় অস্ত্র-গুলিসহ নারী আটক

খুলনা মহানগরীর নিজ খামার এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ সুরাইয়া নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সকালে ঢাকাগামী একটি বাস থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে একটি মাদকের চালান খুলনা হয়ে ঢাকায় যাবে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদক অধিদপ্তরের কর্মকর্তারা নিজ খামার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনে নিজ খামার এলাকায় পৌঁছালে গাড়িতে তল্লাশি চালায় তারা। এসময় সুরাইয়া পারভীন সুমির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার শরীর ও ব্যাগ থেকে তল্লাশি করে ৫টি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে লবনচরা থানায় নেওয়া হয়। লবনচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান বলেন, আটক ওই নারী সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আরিফুর রহমান/কেএইচকে/এএসএম

খুলনায় অস্ত্র-গুলিসহ নারী আটক

খুলনা মহানগরীর নিজ খামার এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ সুরাইয়া নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সকালে ঢাকাগামী একটি বাস থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে একটি মাদকের চালান খুলনা হয়ে ঢাকায় যাবে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদক অধিদপ্তরের কর্মকর্তারা নিজ খামার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনে নিজ খামার এলাকায় পৌঁছালে গাড়িতে তল্লাশি চালায় তারা। এসময় সুরাইয়া পারভীন সুমির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার শরীর ও ব্যাগ থেকে তল্লাশি করে ৫টি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে লবনচরা থানায় নেওয়া হয়।

খুলনায় অস্ত্র-গুলিসহ নারী আটক

লবনচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান বলেন, আটক ওই নারী সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরিফুর রহমান/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow