গণঅভ্যুত্থানে লুট হওয়া পুলিশের পিস্তল মিলল ঝোপে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত ঝোপ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ থানার আরপিও অবদা কলোনি এলাকার একটি ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথের দেয়ালের পাশে ঝোপে কসটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পায় টহল দল। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে কসটেপ খুললে একটি ৭.৬২ সেমি অটোমেটিক চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্র ও গুলি জব্দ করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১১-এর কর্মকর্তা রওনক এরফান খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রটি উদ্ধার করেছে র‌্যাব। অস্ত্রটি জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow