গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে ছিলাম। এখন আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই। মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। সেলিনা সুলতানা নিশিতা বলেন, বিএনপির পক্ষ থেকে ফরম জমা দেয়া হয়েছে। দেশে ২৬ সালের নির্বাচনটি আর আট দশটি নির্বাচনের মত না। অনেককে গুম খুন হতে হয়েছে। ব্যক্তিগতভাবে আমাকেও জেল খাটতে হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে ছিলাম। তিনি বলেন, বাকস্বাধীনতা, আইনের শাসনের নিশ্চয়তা আছে৷ তবে তা যৌক্তিক ও শালীন হতে হবে। তারেক রহমান ও মনোনয়ন বোর্ডের প্রতিটি সদস্যের প্রতি ধন্যবাদ। আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে ছিলাম। এখন আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই।
মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
সেলিনা সুলতানা নিশিতা বলেন, বিএনপির পক্ষ থেকে ফরম জমা দেয়া হয়েছে। দেশে ২৬ সালের নির্বাচনটি আর আট দশটি নির্বাচনের মত না। অনেককে গুম খুন হতে হয়েছে। ব্যক্তিগতভাবে আমাকেও জেল খাটতে হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে ছিলাম।
তিনি বলেন, বাকস্বাধীনতা, আইনের শাসনের নিশ্চয়তা আছে৷ তবে তা যৌক্তিক ও শালীন হতে হবে। তারেক রহমান ও মনোনয়ন বোর্ডের প্রতিটি সদস্যের প্রতি ধন্যবাদ। আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই।
মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
What's Your Reaction?