নতুন ভিসির সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের সঙ্গে ঢাকা কলেজে ভর্তিকৃত ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা কলেজের শহীদ আ.ন.ম. নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং প্রশাসনিক নানা বিষয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা লিপি। উপাচার্য বলেন, তোমাদের দীর্ঘদিনের পরিচয়হীনতার সমস্যা ছিল। এখন থেকে তোমরা সবাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। তোমাদের কিছু দাবি রয়েছে, সেগুলো অবশ্যই পর্যবেক্ষণ করা হবে। তবে একাডেমিক কার্যক্রম হস্তান্তর করতে বেশি সময় লাগবে না। আমি চাই, তোমরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকো। যদি কোনো শিক্ষককে ক্লাস নিতে অনাগ্রহী দেখো, তাহলে আমাকে জানাবে- আমরা ব্যবস্থা নেব। ভিসি হিসেবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার আশা ব্যক্ত করে তিনি বলেন, আমি মনে করি না

নতুন ভিসির সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মতবিনিময়
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের সঙ্গে ঢাকা কলেজে ভর্তিকৃত ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা কলেজের শহীদ আ.ন.ম. নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং প্রশাসনিক নানা বিষয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা লিপি। উপাচার্য বলেন, তোমাদের দীর্ঘদিনের পরিচয়হীনতার সমস্যা ছিল। এখন থেকে তোমরা সবাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। তোমাদের কিছু দাবি রয়েছে, সেগুলো অবশ্যই পর্যবেক্ষণ করা হবে। তবে একাডেমিক কার্যক্রম হস্তান্তর করতে বেশি সময় লাগবে না। আমি চাই, তোমরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকো। যদি কোনো শিক্ষককে ক্লাস নিতে অনাগ্রহী দেখো, তাহলে আমাকে জানাবে- আমরা ব্যবস্থা নেব। ভিসি হিসেবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার আশা ব্যক্ত করে তিনি বলেন, আমি মনে করি না যে আমি সবকিছু ভালো বুঝি, তোমরাও অনেক কিছু ভালো বোঝো। তোমরা অনেক কষ্ট করেছ, অনেক আন্দোলন-সংগ্রাম করেছ। তোমাদের মা-বাবা তোমাদের দিকে তাকিয়ে আছে। আমরাও তোমাদের নিজেদের সন্তানের মতো দেখি এবং এ দায়িত্ব থেকে এক চুলও বিচ্যুত হব না।  এ সময় নবনিযুক্ত উপাচার্যের কাছে একাডেমিক সমন্বয় নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র একাডেমিক পরিচয় প্রতিষ্ঠা, সেশনজট নিরসন ও সময়োপযোগী পরীক্ষা ব্যবস্থা, কার্যকর প্রশাসনিক কাঠামো ও শিক্ষক নিয়োগ, আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম প্রণয়ন, শিক্ষার্থীদের স্বতন্ত্র পরিচয় নিশ্চিতকরণ, সহশিক্ষা কার্যক্রমের বিকাশসহ ৭ দফা দাবি উপস্থাপন করেন ঢাকা কলেজের ২০২৩–২৪ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক। সভায় আরও উপস্থিত ছিলেন- কলেজ শাখা ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, চলতি বছরের ১ এপ্রিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ঢাকেবি) ভিসি হিসেবে যোগদান করেন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow