গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে গণভোটের আয়োজন করা হয়েছে। দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব বলছেন, গণভোট নাকি অবৈধ ছিল। গণভোট যদি অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ। রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুরের সদরপুর স্টেডিয়ামে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, আমাদের আন্দোলন সরকার পতনের জন্য নয়, আমাদের আন্দোলন গণভোটের রায় বাস্তবায়নের জন্য। বাংলাদেশের ৩৩টি দল মিলে আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করেছে। সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে। জনগণ যে জুলাই সনদ বাস্তবায়নের ম্যান্ডেট দিয়েছে, জনগণের সেই ইচ্ছা অনুযায়ী সনদ বাস্তবায়ন করতে হবে। আরও পড়ুন জুলাই হত্যাকাণ্ডের বিচার-গণভোট বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে গোটা প্রশাসনকে দলীয়করণ করা হয়েছিল। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট লীগের পর তারা নতুন একটি বাহিনী তৈরি করেছিল, সেটি হলো ‘পুলিশ লীগ’। আমরা চাই

গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে গণভোটের আয়োজন করা হয়েছে। দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব বলছেন, গণভোট নাকি অবৈধ ছিল। গণভোট যদি অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুরের সদরপুর স্টেডিয়ামে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, আমাদের আন্দোলন সরকার পতনের জন্য নয়, আমাদের আন্দোলন গণভোটের রায় বাস্তবায়নের জন্য। বাংলাদেশের ৩৩টি দল মিলে আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করেছে। সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে। জনগণ যে জুলাই সনদ বাস্তবায়নের ম্যান্ডেট দিয়েছে, জনগণের সেই ইচ্ছা অনুযায়ী সনদ বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে গোটা প্রশাসনকে দলীয়করণ করা হয়েছিল। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট লীগের পর তারা নতুন একটি বাহিনী তৈরি করেছিল, সেটি হলো ‘পুলিশ লীগ’। আমরা চাই না নতুন করে ছাত্রদল, যুবদলের মতো কোনো ‘পুলিশ দল’ তৈরি হোক। এজন্য নির্দলীয় ও নিরপেক্ষ সার্ভিস কমিশন গঠন করে সরকারি সব নিয়োগ দিতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হোসাইন ও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী প্রমুখ।

এন কে বি নয়ন/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow