গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের নির্দেশ উপেক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আদালতের আদেশ বাস্তবায়ন করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, বিদেশে অবস্থানরত শেখ হাসিনা ৫ আগস্ট কোনো বক্তব্য দিলে সেটি গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রচার করা আদালতের নির্দেশের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এমন ঘটনা ঘটলে সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। তিনি বলেন, "যদি কেউ আগাম জেনে সেটি প্রকাশ করে, তাহলে সেটিও আদালতের আদেশ লঙ্ঘনের শামিল হবে। এ ধরনের ঘটনায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।" তথ্য উপদেষ্টা জানান, এর আগেও সরকার এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল। এবারও গণমাধ্যম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আদালতের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। তিনি আরও বলেন, সরকার আদালত নয়; আদালতের দেওয়া আদেশ বাস্তবায়ন করাই সরকারের দায়িত্ব। কেউ যদি আদালতের নির্দেশের সঙ্গে দ্বিমত

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের নির্দেশ উপেক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আদালতের আদেশ বাস্তবায়ন করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, বিদেশে অবস্থানরত শেখ হাসিনা ৫ আগস্ট কোনো বক্তব্য দিলে সেটি গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রচার করা আদালতের নির্দেশের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এমন ঘটনা ঘটলে সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

তিনি বলেন, "যদি কেউ আগাম জেনে সেটি প্রকাশ করে, তাহলে সেটিও আদালতের আদেশ লঙ্ঘনের শামিল হবে। এ ধরনের ঘটনায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"

তথ্য উপদেষ্টা জানান, এর আগেও সরকার এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল। এবারও গণমাধ্যম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আদালতের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার আদালত নয়; আদালতের দেওয়া আদেশ বাস্তবায়ন করাই সরকারের দায়িত্ব। কেউ যদি আদালতের নির্দেশের সঙ্গে দ্বিমত পোষণ করেন বা সেটিকে চ্যালেঞ্জ করতে চান, তবে আইনানুগভাবে আদালতের শরণাপন্ন হতে পারেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের আদেশ কার্যকর থাকা পর্যন্ত তা মেনে চলা সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সরকার সেই আদেশ যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি জানান, আদালতের নির্দেশ লঙ্ঘনের কোনো ঘটনা এড়াতে সংশ্লিষ্ট গণমাধ্যম ও প্রতিষ্ঠানগুলোকে আবারও সতর্ক করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow