গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত

লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এবার জল, স্থল ও আকাশ থেকে হামলা হয়েছে। এ ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৪০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এ দাবি করেছে। খবর আলজাজিরার।  এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী  জানায়, তারা গত ২৪ ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনা সাইট ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। লেবাননে জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে ২৪ ঘণ্টায় ৪০ জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে। তারা আরও বলেছে, ইসরায়েলি স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সেল শনাক্ত করে উচ্ছেদ করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লার একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন করে হুমকি দিয়েছে ইরানের সেনাবাহিনীর খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ড সদরদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে ওই হুমকি দেওয়া হয়। তাতে বলা হয়, শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে। কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারিও উচ্চারণ করা হয়েছে। ইরানের সেনাবাহিনী বলেছে, আমাদের কৌশলগত সামরিক উৎপাদন এমন সব জা

গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত
লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এবার জল, স্থল ও আকাশ থেকে হামলা হয়েছে। এ ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৪০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এ দাবি করেছে। খবর আলজাজিরার।  এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী  জানায়, তারা গত ২৪ ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনা সাইট ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। লেবাননে জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে ২৪ ঘণ্টায় ৪০ জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে। তারা আরও বলেছে, ইসরায়েলি স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সেল শনাক্ত করে উচ্ছেদ করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লার একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন করে হুমকি দিয়েছে ইরানের সেনাবাহিনীর খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ড সদরদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে ওই হুমকি দেওয়া হয়। তাতে বলা হয়, শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে। কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারিও উচ্চারণ করা হয়েছে। ইরানের সেনাবাহিনী বলেছে, আমাদের কৌশলগত সামরিক উৎপাদন এমন সব জায়গায় সচল রয়েছে, যা সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই এবং যেখানে পৌঁছানো আপনাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। হুমকি দিয়ে তারা বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আত্মসমর্পণ না করা পর্যন্ত হামলা চলবে। আর সেটি স্থায়ী না হলে আরও ভয়াবহ ও ধ্বংসাত্মক হামলা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow