গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বরগুনায় প্রস্তুতিমূলক সভা
বরগুনায় আগামী ২৫ মার্চ গনহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে "প্রস্তুতিমূলক সভা" অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্নজয়ন্তী হলরুমে সোমবার ৯ই মার্চ সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্নজয়ন্তী হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। এসময়ে আরও উপস্থিত ছিলেন - বরগুনা'র অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) স্বজল চন্দ্র শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আতিকুল ইসলাম, জেলা কৃষি কর্মকর্তা,জেলা সমাজ সেবা অফিসার, জেল সুপার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা সহ জেলার সকল দপ্তরের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে দিবসগুলোর তাৎপর্য বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা
বরগুনায় আগামী ২৫ মার্চ গনহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে "প্রস্তুতিমূলক সভা" অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্নজয়ন্তী হলরুমে সোমবার ৯ই মার্চ সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্নজয়ন্তী হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।
এসময়ে আরও উপস্থিত ছিলেন - বরগুনা'র অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) স্বজল চন্দ্র শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আতিকুল ইসলাম, জেলা কৃষি কর্মকর্তা,জেলা সমাজ সেবা অফিসার, জেল সুপার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা সহ জেলার সকল দপ্তরের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে দিবসগুলোর তাৎপর্য বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন এবং সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
What's Your Reaction?