গভীর রাতে এমপির উপস্থিতিতে মাদকবিরোধী অভিযান

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকায় গভীর রাতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৩টার দিকে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বসতঘরে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কেজি গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ফয়েজ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদককারবার ও সেবনের সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।  পুলিশ জানায়, অভিযানে কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন উপস্থিত থেকে অভিযানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শামীমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  ঘটনাস্থল থেকেই মুঠোফোনে জসিম উদ্দিন আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ব্রাহ্মণপাড়া থানার ওসিকে নির্দেশ দেন।  সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ব্রাহ্মণপাড়া ও বুড়িচংয়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান

গভীর রাতে এমপির উপস্থিতিতে মাদকবিরোধী অভিযান
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকায় গভীর রাতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৩টার দিকে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বসতঘরে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কেজি গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ফয়েজ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদককারবার ও সেবনের সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।  পুলিশ জানায়, অভিযানে কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন উপস্থিত থেকে অভিযানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শামীমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  ঘটনাস্থল থেকেই মুঠোফোনে জসিম উদ্দিন আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ব্রাহ্মণপাড়া থানার ওসিকে নির্দেশ দেন।  সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ব্রাহ্মণপাড়া ও বুড়িচংয়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়। সমাজ থেকে মাদক নির্মূলে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow