গরমে ক্ষুধা কমে গেলে সর্তক হোন

গরম পড়লেই অনেকের খাবারের রুচি কমে যায়। দুপুরে ভারী খাবার দেখলেই বিরক্ত লাগে, খেতে ইচ্ছে করে না, এমনকি প্রিয় খাবারও অনেক সময় আকর্ষণ কমে যায়। এই অভিজ্ঞতা খুবই সাধারণ এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা স্বাভাবিক। তবে সবসময় বিষয়টিকে হালকাভাবে নেওয়াও ঠিক নয়। কখন এটি ঋতুগত পরিবর্তনের স্বাভাবিক প্রতিক্রিয়া আর কখন শরীরের কোনো সমস্যার ইঙ্গিত, সেটি বোঝা জরুরি। গরমে শরীরের পরিবর্তন অতিরিক্ত গরমে শরীর নিজেকে ঠান্ডা রাখতে স্বাভাবিকের চেয়ে বেশি কাজ করে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে তখন ঘাম বেশি হয় এবং শক্তির একটি বড় অংশ সেই কাজেই ব্যয় হয়। ফলে হজম প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে যায়। এ কারণেই অনেকের ক্ষুধা কমে যায় এবং ভারী বা তেল-মসলাযুক্ত খাবার খেতে অস্বস্তি লাগে। এই সময়ে সাধারণত ফল, দই, সালাদ, লেবুর পানি বা ঠান্ডা ও হালকা খাবারের প্রতি আগ্রহ বাড়ে। কারণ এসব খাবার সহজে হজম হয় এবং শরীরকে কিছুটা সতেজ রাখে। তাই গরমে খাদ্যাভ্যাসে এই পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়। ডিহাইড্রেশনও বড় কারণ গরমে ক্ষুধা কমে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো ডিহাইড্রেশন বা শরীরে পানির ঘাটতি। অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে পানি ও প্রয়োজ

গরমে ক্ষুধা কমে গেলে সর্তক হোন

গরম পড়লেই অনেকের খাবারের রুচি কমে যায়। দুপুরে ভারী খাবার দেখলেই বিরক্ত লাগে, খেতে ইচ্ছে করে না, এমনকি প্রিয় খাবারও অনেক সময় আকর্ষণ কমে যায়। এই অভিজ্ঞতা খুবই সাধারণ এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা স্বাভাবিক। তবে সবসময় বিষয়টিকে হালকাভাবে নেওয়াও ঠিক নয়। কখন এটি ঋতুগত পরিবর্তনের স্বাভাবিক প্রতিক্রিয়া আর কখন শরীরের কোনো সমস্যার ইঙ্গিত, সেটি বোঝা জরুরি।

গরমে শরীরের পরিবর্তন

অতিরিক্ত গরমে শরীর নিজেকে ঠান্ডা রাখতে স্বাভাবিকের চেয়ে বেশি কাজ করে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে তখন ঘাম বেশি হয় এবং শক্তির একটি বড় অংশ সেই কাজেই ব্যয় হয়। ফলে হজম প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে যায়। এ কারণেই অনেকের ক্ষুধা কমে যায় এবং ভারী বা তেল-মসলাযুক্ত খাবার খেতে অস্বস্তি লাগে।

এই সময়ে সাধারণত ফল, দই, সালাদ, লেবুর পানি বা ঠান্ডা ও হালকা খাবারের প্রতি আগ্রহ বাড়ে। কারণ এসব খাবার সহজে হজম হয় এবং শরীরকে কিছুটা সতেজ রাখে। তাই গরমে খাদ্যাভ্যাসে এই পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।

ডিহাইড্রেশনও বড় কারণ

গরমে ক্ষুধা কমে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো ডিহাইড্রেশন বা শরীরে পানির ঘাটতি। অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে পানি ও প্রয়োজনীয় লবণ বেরিয়ে যায়। এতে দুর্বলতা, ক্লান্তি, মাথা ঘোরা এমনকি ক্ষুধামন্দাও দেখা দিতে পারে। অনেক সময় মানুষ বুঝতেই পারেন না যে শরীরে পানির অভাব তৈরি হয়েছে। তাই গরমের দিনে শুধু তৃষ্ণা পেলেই পানি খাওয়া যথেষ্ট নয়, বরং নিয়মিত পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করা জরুরি।

কখন বিষয়টি চিন্তার কারণ

বেশিরভাগ ক্ষেত্রে গরমে ক্ষুধা কমে যাওয়া সাময়িক। কিন্তু যদি এই সমস্যা দীর্ঘদিন থাকে, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে ক্ষুধামন্দার সঙ্গে যদি কিছু অতিরিক্ত লক্ষণ দেখা যায়, তাহলে দ্রুত সতর্ক হওয়া উচিত। যেমন-হঠাৎ ওজন কমে যাওয়া, বারবার বমি হওয়া, পেট খারাপ, জ্বর, অতিরিক্ত দুর্বল লাগা বা একেবারেই খেতে ইচ্ছে না করা। এসব উপসর্গ শরীরের অন্য কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে। অনেক সময় সংক্রমণ, হজমের গোলমাল কিংবা অন্য শারীরিক অসুস্থতার কারণেও এমন হতে পারে।

গরমে কী ধরনের খাবার খাওয়া ভালো

এই সময়ে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা উপকারী। একবারে বেশি খাবার না খেয়ে অল্প অল্প করে কয়েকবার খাওয়া ভালো। এতে হজমের ওপর চাপ কম পড়ে এবং শরীরও হালকা থাকে। হালকা ও সহজপাচ্য খাবার যেমন ফল, দই, সবজি, স্যুপ বা সালাদ খাদ্যতালিকায় রাখা যেতে পারে। পাশাপাশি ডাবের পানি, লেবুর শরবত বা সাধারণ পানি নিয়মিত পান করা উচিত। অতিরিক্ত তেল, ঝাল ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চললে অস্বস্তিও কম হয়।

শরীর ঠান্ডা রাখাও জরুরি

খাদ্যাভ্যাসের পাশাপাশি জীবনযাপনেও কিছু পরিবর্তন দরকার। খুব বেশি রোদে বের হওয়া এড়িয়ে চলা, ঢিলেঢালা পোশাক পরা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া শরীরকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। ঘরের পরিবেশ ঠান্ডা রাখা এবং অতিরিক্ত গরমে শারীরিক পরিশ্রম কম করাও উপকারী।

গরমে ক্ষুধা কমে যাওয়া বেশিরভাগ সময়ই শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। তবে দীর্ঘদিন ধরে সমস্যা থাকলে বা এর সঙ্গে অন্য শারীরিক উপসর্গ দেখা দিলে বিষয়টিকে অবহেলা করা উচিত নয়। নিজের শরীরের পরিবর্তন বুঝে সময়মতো সচেতন হওয়াই সুস্থ থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়।

সূত্র: মায়ো ক্লিনিক, টাইমস অব ইন্ডিয়া

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow