গরমে চুল পড়া কমাতে পেঁয়াজের রস নাকি তেল, কোনটি বেশি উপকারী?

গরমকালে অতিরিক্ত ঘাম, ধুলাবালি ও মাথার ত্বকে তেল জমার কারণে চুলের নানা সমস্যা বেড়ে যায়। অনেকেই এই সময়ে চুল পড়া, স্ক্যাল্পে চুলকানি, খুশকি কিংবা রুক্ষ চুলের সমস্যায় তৈরি হয়। তাই রাসায়নিক পণ্যের বদলে এখন অনেকেই ঝুঁকছেন প্রাকৃতিক উপায়ের দিকে। বিশেষ করে পেঁয়াজের রস ও পেঁয়াজের তেল বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চুল পড়া কমানো এবং নতুন চুল গজাতে সাহায্য করে বলেই এই দুই উপাদান নিয়ে আগ্রহ বাড়ছে। তবে অনেকেই জানেন না, কোনটি কোন ধরনের চুলের জন্য বেশি উপকারী। চুল পড়া কমাতে পেঁয়াজের রস কতটা কার্যকর যাদের মাথার ত্বক গরমে খুব বেশি তেলতেলে হয়ে যায় বা অতিরিক্ত ঘামে ভেজা থাকে, তাদের জন্য পেঁয়াজের রস বেশ উপকারী হতে পারে। পেঁয়াজে থাকা সালফার চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়ায়। এতে নতুন চুল গজানোর সম্ভাবনাও বাড়তে পারে। পেঁয়াজের রসের আরেকটি সুবিধা হলো এটি খুব হালকা, তাই মাথার ত্বকে অতিরিক্ত তৈলাক্ত ভাব তৈরি করে না। যাদের স্ক্যাল্পে ব্রণ বা ঘামের সমস্যা রয়েছে, তাদের জন্যও এটি কার্যকর হতে পারে। নিয়মিত ব্যবহারে চুল পড়া কিছুটা কমে এবং স্ক্যাল্প পরিষ্কার র

গরমে চুল পড়া কমাতে পেঁয়াজের রস নাকি তেল, কোনটি বেশি উপকারী?

গরমকালে অতিরিক্ত ঘাম, ধুলাবালি ও মাথার ত্বকে তেল জমার কারণে চুলের নানা সমস্যা বেড়ে যায়। অনেকেই এই সময়ে চুল পড়া, স্ক্যাল্পে চুলকানি, খুশকি কিংবা রুক্ষ চুলের সমস্যায় তৈরি হয়। তাই রাসায়নিক পণ্যের বদলে এখন অনেকেই ঝুঁকছেন প্রাকৃতিক উপায়ের দিকে। বিশেষ করে পেঁয়াজের রস ও পেঁয়াজের তেল বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চুল পড়া কমানো এবং নতুন চুল গজাতে সাহায্য করে বলেই এই দুই উপাদান নিয়ে আগ্রহ বাড়ছে। তবে অনেকেই জানেন না, কোনটি কোন ধরনের চুলের জন্য বেশি উপকারী।

চুল পড়া কমাতে পেঁয়াজের রস কতটা কার্যকর

যাদের মাথার ত্বক গরমে খুব বেশি তেলতেলে হয়ে যায় বা অতিরিক্ত ঘামে ভেজা থাকে, তাদের জন্য পেঁয়াজের রস বেশ উপকারী হতে পারে। পেঁয়াজে থাকা সালফার চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়ায়। এতে নতুন চুল গজানোর সম্ভাবনাও বাড়তে পারে। পেঁয়াজের রসের আরেকটি সুবিধা হলো এটি খুব হালকা, তাই মাথার ত্বকে অতিরিক্ত তৈলাক্ত ভাব তৈরি করে না। যাদের স্ক্যাল্পে ব্রণ বা ঘামের সমস্যা রয়েছে, তাদের জন্যও এটি কার্যকর হতে পারে। নিয়মিত ব্যবহারে চুল পড়া কিছুটা কমে এবং স্ক্যাল্প পরিষ্কার রাখতে সাহায্য করে। তবে একদিন ব্যবহার করেই ফল পাওয়ার আশা করা ঠিক নয়। ধৈর্য ধরে নিয়মিত ব্যবহার করতে হয়।

jago

শুষ্ক চুলে কেন উপকারী পেঁয়াজের তেল

যাদের চুল শুষ্ক, রুক্ষ বা খুব বেশি ফ্রিজি, তাদের জন্য পেঁয়াজের তেল বেশি কার্যকর হতে পারে। এটি চুলে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং চুলকে নরম ও মসৃণ রাখে। বিশেষ করে কোঁকড়ানো চুল বা কেমিক্যাল ট্রিটমেন্ট করা চুলের ক্ষেত্রে এটি বেশ ভালো কাজ করতে পারে।

পেঁয়াজের তেল স্ক্যাল্পে হালকা ম্যাসাজ করলে রক্তসঞ্চালন বাড়ে, যা স্ট্রেসজনিত চুল পড়া কমাতেও সাহায্য করতে পারে। পাশাপাশি এটি চুলকে কিছুটা পুষ্টিও দেয়, ফলে চুলের রুক্ষ ভাব কমে আসে।

jago

বাড়িতে যেভাবে তৈরি করবেন পেঁয়াজের তেল

পেঁয়াজের তেল তৈরি করতে লাগবে দুইটি পেঁয়াজ ও পরিমাণমতো নারিকেল তেল। প্রথমে পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিন। এরপর নারিকেল তেলের সঙ্গে হালকা আঁচে গরম করুন। পেঁয়াজ বাদামি রং ধারণ করলে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন। ঠান্ডা হলে কাচের বোতলে ভরে সংরক্ষণ করতে পারেন। এই তেল সপ্তাহে দুই থেকে তিন দিন মাথার ত্বকে হালকা ম্যাসাজ করে ব্যবহার করা যেতে পারে।

যেভাবে তৈরি করবেন পেঁয়াজের রস

পেঁয়াজের রস তৈরির জন্য দুইটি মাঝারি আকারের পেঁয়াজ ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিন। এরপর পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে রস আলাদা করে নিন। এই রস সরাসরি স্ক্যাল্পে লাগিয়ে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। গন্ধ কমানোর জন্য চাইলে শ্যাম্পুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ব্যবহার করতে পারেন।

jago

গরমে কোনটি বেশি ভালো

বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজের রস ও পেঁয়াজের তেল, দুটিই চুলের জন্য উপকারী। তবে কোনটি বেশি কার্যকর হবে, তা নির্ভর করে আপনার চুল ও স্ক্যাল্পের ধরনের ওপর। যাদের স্ক্যাল্প খুব তেলতেলে, অতিরিক্ত ঘাম হয় বা চুল দ্রুত তৈলাক্ত হয়ে যায়, তাদের জন্য পেঁয়াজের রস বেশি উপযোগী। অন্যদিকে যাদের চুল শুষ্ক, রুক্ষ, ফ্রিজি বা খুশকিপ্রবণ, তাদের জন্য পেঁয়াজের তেল ভালো ফল দিতে পারে।

প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিতে চাইলে পেঁয়াজের রস ও পেঁয়াজের তেল দুটিই হতে পারে কার্যকর সমাধান। তবে নিজের চুলের ধরন বুঝে সঠিক উপায় বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত যত্ন, সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত পানি পানও চুল সুস্থ রাখতে সমানভাবে প্রয়োজন।

সূত্র: হেলথ লাইন, টাইমস অব ইন্ডিয়া, ফেমিনা

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow