গরুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, শিশুসহ আহত ৭
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলাতে গরুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন। সোমবার (২৫ মে) উপজেলার বড়উঠান শাহমীরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক (৬২) নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজারের হাটখোলা এলাকার বাসিন্দা। তিনি মৃত আখতার উদ্দিনের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মইজ্জ্যারটেক থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা চাতরী চৌমুহনীর দিকে যাচ্ছিল। পথে শাহমীরপুর বাদামতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার সামনের দিকে বসা আব্দুল খালেক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা হলেন- আনোয়ারার বৈরাগ এলাকার তিন বছরের শিশু রানু আক্তার, কর্ণফুলীর ফকিনীরহাট এলাকার ছয় বছরের শিশু তাসলিমা আক্তার, হাইলধর পীরখাইন এলাকার মোহাম্মদ সোলাইমান (৫০) ও তার ছেলে মোহাম্মদ জারিফ (১৬), ইছাখালী এলাকার মোতাহার (৫২), তৈলারদ্বীপ এলাকার মোহাম্মদ শাহীন (২৮) এবং বটতলী এলাকার আহসান উল্লাহ। প্
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলাতে গরুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।
সোমবার (২৫ মে) উপজেলার বড়উঠান শাহমীরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক (৬২) নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজারের হাটখোলা এলাকার বাসিন্দা। তিনি মৃত আখতার উদ্দিনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মইজ্জ্যারটেক থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা চাতরী চৌমুহনীর দিকে যাচ্ছিল। পথে শাহমীরপুর বাদামতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার সামনের দিকে বসা আব্দুল খালেক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন- আনোয়ারার বৈরাগ এলাকার তিন বছরের শিশু রানু আক্তার, কর্ণফুলীর ফকিনীরহাট এলাকার ছয় বছরের শিশু তাসলিমা আক্তার, হাইলধর পীরখাইন এলাকার মোহাম্মদ সোলাইমান (৫০) ও তার ছেলে মোহাম্মদ জারিফ (১৬), ইছাখালী এলাকার মোতাহার (৫২), তৈলারদ্বীপ এলাকার মোহাম্মদ শাহীন (২৮) এবং বটতলী এলাকার আহসান উল্লাহ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় অটোরিকশাচালক এক হাতে মোবাইল ফোনে কথা বলছিলেন এবং অন্য হাতে গাড়ি চালাচ্ছিলেন। ট্রাকটি ধাক্কা দিলে তিনি গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি।
নিহতের ছেলে আবু তারেক বলেন, আমরা দুই ভাই কেইপিজেডে চাকরি করি। পরিবার নিয়ে কর্ণফুলীর দৌলতপুর এলাকায় ভাড়া বাসায় থাকি। বাবা সকালে ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে হাসপাতাল থেকে ফোন পেয়ে তার মৃত্যুর খবর জানতে পারি।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবরিনা সুলতানা বলেন, গুরুতর আহত অবস্থায় আটজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন মারা যান। আহতদের একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিএনজি চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।
এমআরএএইচ/এমকেআর
What's Your Reaction?