গরুর শিংয়ের আঘাতে মালিকের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের পোষা গরুর শিংয়ের আঘাতে মো. কালাম মিয়া (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) সন্ধ্যায় উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. কালাম মিয়া হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সন্ধ্যার সময় মাঠ থেকে গরু আনতে যান কালাম মিয়া। তবে সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গরুটি হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। একপর্যায়ে গরুটি হঠাৎ কালাম মিয়াকে সজোরে শিং দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে তিনি মারা যান। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজের গৃহপালিত গরুর আঘাতে কালাম মিয়ার মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের পোষা গরুর শিংয়ের আঘাতে মো. কালাম মিয়া (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১০ মে) সন্ধ্যায় উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. কালাম মিয়া হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সন্ধ্যার সময় মাঠ থেকে গরু আনতে যান কালাম মিয়া। তবে সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গরুটি হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। একপর্যায়ে গরুটি হঠাৎ কালাম মিয়াকে সজোরে শিং দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে তিনি মারা যান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজের গৃহপালিত গরুর আঘাতে কালাম মিয়ার মৃত্যু হয়েছে।
What's Your Reaction?