গরু চুরির অভিযোগে আ.লীগ নেতার ছেলে আটক

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় গরু চুরির ঘটনায় কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিলের ছেলে সোহেল (৩৭) সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গরু বিক্রির ৫ হাজার ৬৭৫ টাকা এবং জবাই করা গরুর চারটি পা উদ্ধার করা হয়। শনিবার (৯ মে) রাতে সিরাজদীখান উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার সোহেল উপজেলার কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের উপজেলা শ্রীনগর থেকে চুরির গরু ক্রয়কারী কসাই মকবুলকে আটক করা হয়। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মে দুপুর ৩টার দিকে সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের মৃত তুফানী মন্ডলের ছেলে শুসংকর মন্ডল কালুর বাড়ির সামনের জমি থেকে একটি লাল রঙের ষাঁড় গরু চুরি হয়। পরে চুরির ঘটনায় ধারণ করা একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফুটেজে দেখা যায়, সোহেল ও তার অজ্ঞাত দুই সহযোগী গরুটি নিয়ে যাচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী শুসংকর মন্ডল সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে। তদন্তে ঘটনার

গরু চুরির অভিযোগে আ.লীগ নেতার ছেলে আটক

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় গরু চুরির ঘটনায় কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিলের ছেলে সোহেল (৩৭) সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গরু বিক্রির ৫ হাজার ৬৭৫ টাকা এবং জবাই করা গরুর চারটি পা উদ্ধার করা হয়।

শনিবার (৯ মে) রাতে সিরাজদীখান উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সোহেল উপজেলার কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের উপজেলা শ্রীনগর থেকে চুরির গরু ক্রয়কারী কসাই মকবুলকে আটক করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মে দুপুর ৩টার দিকে সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের মৃত তুফানী মন্ডলের ছেলে শুসংকর মন্ডল কালুর বাড়ির সামনের জমি থেকে একটি লাল রঙের ষাঁড় গরু চুরি হয়। পরে চুরির ঘটনায় ধারণ করা একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফুটেজে দেখা যায়, সোহেল ও তার অজ্ঞাত দুই সহযোগী গরুটি নিয়ে যাচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী শুসংকর মন্ডল সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর মূল অভিযুক্ত সোহেল ও কসাই মকবুলকে গ্রেপ্তার করা হয়।

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সোহেল ও গরু ক্রয়কারী কসাই মকবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে গরু বিক্রির নগদ টাকা ও জবাই করা গরুর ৪টি পা উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে ৫ দিনের পুলিশ রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow