গাইবান্ধায় অনুমোদনহীন রং ব্যবহার করায় দুই বেকারিকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় গাইবান্ধায় অভিযান চালিয়ে দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ধানঘড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্প নগরীতে এ অভিযান করেন তারা। নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার যৌথভাবে এ অভিযান করেন। বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ। তিনি বলেন, অননুমোদিত রং ও ফ্লেভার ব্যবহার করায় সুপার টেস্টি বেকারির মালিককে ১০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি ও প্যাকেটজাত করার কারণে আকি মুড়ি ফ্যাক্টরির মালিক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পুলিশ গাইবান্ধা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়া উপস্থিত ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, বিসিক শিল্প নগরীতে অবস্থিত বেসরকারি উন্নয়ন সংগঠন গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে) পরিচালিত সুপার টেস্টি বেকারিতে দীর্ঘদিন থেকে কেক, হরেক রকমের বিস্কুট, চানাচুর, পাউরুটি, বাটারবন, মিষ্টি, সন্দেশসহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন করে আসছে। এসব খাদ্য পণ্যে নিম্নমানের উপকরণ ব্যবহারের একাধিক অভিযোগ রয়

গাইবান্ধায় অনুমোদনহীন রং ব্যবহার করায় দুই বেকারিকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় গাইবান্ধায় অভিযান চালিয়ে দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ধানঘড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্প নগরীতে এ অভিযান করেন তারা। নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার যৌথভাবে এ অভিযান করেন।

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।

তিনি বলেন, অননুমোদিত রং ও ফ্লেভার ব্যবহার করায় সুপার টেস্টি বেকারির মালিককে ১০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি ও প্যাকেটজাত করার কারণে আকি মুড়ি ফ্যাক্টরির মালিক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পুলিশ গাইবান্ধা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়া উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিসিক শিল্প নগরীতে অবস্থিত বেসরকারি উন্নয়ন সংগঠন গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে) পরিচালিত সুপার টেস্টি বেকারিতে দীর্ঘদিন থেকে কেক, হরেক রকমের বিস্কুট, চানাচুর, পাউরুটি, বাটারবন, মিষ্টি, সন্দেশসহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন করে আসছে। এসব খাদ্য পণ্যে নিম্নমানের উপকরণ ব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের মেডিকেল কর্মকর্তা আসিফ মিয়া জানান, খাদ্যপণ্যে অননুমোদিত রং ও কৃত্রিম ফ্লেভার যুক্ত খাবার খেলে অনেক সময় বমি, পেটব্যথা, ডায়রিয়া বা বদহজম হতে পারে। এছাড়া শরীরে অ্যালার্জি, লিভার, কিডনি, ক্যানসারসহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।

আনোয়ার আল শামীম/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow