গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়লগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন, উপজেলার ক্রোড়লগাছা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৫৫) এবং হরিরামপুর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে গোলাম মওলা (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম মওলা দীর্ঘদিন ধরে গাছ কাটা শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গোলাম ও আজিম উদ্দিন ক্রোড়লগাছা গ্রামে একটি বাড়িতে গাছ কাটতে যান। একপর্যায়ে গাছটি একটি বাড়ির বিদ্যুতের তারের ওপর পড়ে। এরপর গাছটি সরাতে গেলে আজিম উদ্দিন ও গোলাম মওলা বিদ্যুতের তারের সংস্পর্শে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়লগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, উপজেলার ক্রোড়লগাছা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৫৫) এবং হরিরামপুর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে গোলাম মওলা (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম মওলা দীর্ঘদিন ধরে গাছ কাটা শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গোলাম ও আজিম উদ্দিন ক্রোড়লগাছা গ্রামে একটি বাড়িতে গাছ কাটতে যান। একপর্যায়ে গাছটি একটি বাড়ির বিদ্যুতের তারের ওপর পড়ে। এরপর গাছটি সরাতে গেলে আজিম উদ্দিন ও গোলাম মওলা বিদ্যুতের তারের সংস্পর্শে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow