গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ৫

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উত্তর দিকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বিমান হামলায় নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। তবে নিহত শিশুদের বয়স সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি। বুধবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স জানায়, বেইত লাহিয়া শহরের আল-কাসসাম মসজিদের কাছে সাধারণ মানুষের একটি জটলার ওপর এই হামলা চালানো হয়। নিহতদের মরদেহ আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৫৬২ জনে। দুই বছর নৃশংস জাতিগত নিধনের পর ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও দখলদার ইসরায়েলি বাহিনীর সহিংসতা থামেনি। যুদ্ধবিরতির এই সময়ের মধ্যে অন্তত ৭৮৬ জন নিহত এবং ২ হাজার ২১৭ জন আহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। সব মিলিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৩২০ জনে। A paramedic racing to save lives in Beit Lahia, North Gaza, collapses in grief after discovering his own br

গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ৫

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উত্তর দিকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বিমান হামলায় নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। তবে নিহত শিশুদের বয়স সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি।

বুধবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স জানায়, বেইত লাহিয়া শহরের আল-কাসসাম মসজিদের কাছে সাধারণ মানুষের একটি জটলার ওপর এই হামলা চালানো হয়। নিহতদের মরদেহ আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৫৬২ জনে।

দুই বছর নৃশংস জাতিগত নিধনের পর ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও দখলদার ইসরায়েলি বাহিনীর সহিংসতা থামেনি। যুদ্ধবিরতির এই সময়ের মধ্যে অন্তত ৭৮৬ জন নিহত এবং ২ হাজার ২১৭ জন আহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

সব মিলিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৩২০ জনে।

এদিকে, গাজায় মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসাসামগ্রীর ঘাটতি এবং জরুরি সেবাগুলোতে বিঘ্ন দেখা দিয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে ২,৪০০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে গোলাবর্ষণ, গুলি, অভিযান ও সম্পত্তি ধ্বংসের ঘটনা রয়েছে।

কে এম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow