গাজায় ইসরায়েলি হামলায় কমিউনিটি কিচেনের তিন কর্মীসহ নিহত ৮

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি কমিউনিটি কিচেনের তিন কর্মী রয়েছেন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দেইর আল-বালাহ শহরে একটি কমিউনিটি কিচেন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সেখানে কর্মরত তিনজন নিহত হন। এছাড়া খান ইউনিস ও বেইত লাহিয়াতেও পৃথক হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন। গাজা থেকে আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি বলেন, এই হামলা দেখাচ্ছে যে ইসরায়েল শুধু মানুষ নয়, গাজার সাধারণ মানুষের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকেও লক্ষ্যবস্তু করছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় হামাস একে ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ ও গাজায় চলমান গণহত্যার অংশ বলে উল্লেখ করেছে। সংগঠনটি অভিযোগ করে, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরায়েলকে আরও হামলা চালাতে উৎসাহ দিচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭২ হাজার ৭৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবরে কার্যকর হওয়া তথাকথিত যুদ্ধবিরতির পরও অন্তত ৮৭১ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা তাদের

গাজায় ইসরায়েলি হামলায় কমিউনিটি কিচেনের তিন কর্মীসহ নিহত ৮

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি কমিউনিটি কিচেনের তিন কর্মী রয়েছেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দেইর আল-বালাহ শহরে একটি কমিউনিটি কিচেন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সেখানে কর্মরত তিনজন নিহত হন। এছাড়া খান ইউনিস ও বেইত লাহিয়াতেও পৃথক হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন।

গাজা থেকে আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি বলেন, এই হামলা দেখাচ্ছে যে ইসরায়েল শুধু মানুষ নয়, গাজার সাধারণ মানুষের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকেও লক্ষ্যবস্তু করছে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় হামাস একে ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ ও গাজায় চলমান গণহত্যার অংশ বলে উল্লেখ করেছে। সংগঠনটি অভিযোগ করে, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরায়েলকে আরও হামলা চালাতে উৎসাহ দিচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭২ হাজার ৭৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবরে কার্যকর হওয়া তথাকথিত যুদ্ধবিরতির পরও অন্তত ৮৭১ জন নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণাধীন বাফার জোন বা নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে। সেনাবাহিনীর দাবি, ওই এলাকায় একজন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করা হয়েছে, যিনি সেনাদের জন্য হুমকি ছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

একই সঙ্গে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, হামলায় হামাসের এক কমান্ডার বাহা বারুদ নিহত হয়েছেন। তবে এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow