গাজায় নিজেদের তাঁবুতে আগুন দিয়ে বিক্ষোভ

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও নিরাপত্তা না পাওয়ার অভিযোগে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিজেদের তাঁবুতে আগুন দিয়ে বিরল প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার গাজা সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলের জেইতুন এলাকার দার আল-সালাম ক্যাম্পে এই ঘটনা ঘটে। শুক্রবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রতিবাদকারীরা ‘আমাদের পুড়িয়ে দেওয়ার আগেই আমরা নিজেদের তাঁবু পুড়িয়ে দিচ্ছি’, এমন স্লোগান দেন। এতে নারী ও শিশুসহ বহু মানুষ অংশ নেন। স্থানীয়রা জানান, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ অব্যাহত রয়েছে, যার কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ পরিস্থিতিতে নিজেদের জীবন রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। বিক্ষোভকারীরা ক্যাম্পের চারপাশে সীমানা দেয়াল নির্মাণ করে সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিশুদ্ধ পানি ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সরবরাহের আহ্বান জানান। তারা অভিযোগ করেন, ক্যাম্পে তীব্র খাদ্য ও পানির সংকট চলছে। দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে গাজায় মানবিক সংকট আরও গভীর হয়েছে। বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। সে সঙ্গে নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটছে বহু গাজাবাসীর। 

গাজায় নিজেদের তাঁবুতে আগুন দিয়ে বিক্ষোভ

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও নিরাপত্তা না পাওয়ার অভিযোগে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিজেদের তাঁবুতে আগুন দিয়ে বিরল প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার গাজা সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলের জেইতুন এলাকার দার আল-সালাম ক্যাম্পে এই ঘটনা ঘটে।

শুক্রবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রতিবাদকারীরা ‘আমাদের পুড়িয়ে দেওয়ার আগেই আমরা নিজেদের তাঁবু পুড়িয়ে দিচ্ছি’, এমন স্লোগান দেন। এতে নারী ও শিশুসহ বহু মানুষ অংশ নেন।

স্থানীয়রা জানান, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ অব্যাহত রয়েছে, যার কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ পরিস্থিতিতে নিজেদের জীবন রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা ক্যাম্পের চারপাশে সীমানা দেয়াল নির্মাণ করে সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিশুদ্ধ পানি ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সরবরাহের আহ্বান জানান। তারা অভিযোগ করেন, ক্যাম্পে তীব্র খাদ্য ও পানির সংকট চলছে।

দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে গাজায় মানবিক সংকট আরও গভীর হয়েছে। বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। সে সঙ্গে নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটছে বহু গাজাবাসীর। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow