গাজীপুরে অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ৪ টিনশেড ঘর পুড়ে ছাই

গাজীপুর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মুদি দোকানসহ চারটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৭ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার ভবানীপুর কাতলামারা এলাকায় আবু তাহের (৭৫)-এর বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আবু তাহের ভবানীপুর কাতলামারা এলাকার মৃত আমিন উল্লাহর ছেলে। তিনি নিজ বাড়ির পাশে একটি মুদি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। আগুনে তার দোকানসহ বসতঘর পুড়ে যাওয়ায় তিনি এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ দোকানের ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি মুদি দোকানসহ চারটি টিনশেড ঘর পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ক্ষতিগ্রস্ত আবু তাহের জানান, প্রাথমিকভাবে তার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা সব সময় রয়েছি। দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এবং বিষয়টি খোঁজ নিয়ে সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। র

গাজীপুরে অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ৪ টিনশেড ঘর পুড়ে ছাই

গাজীপুর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মুদি দোকানসহ চারটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৭ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার ভবানীপুর কাতলামারা এলাকায় আবু তাহের (৭৫)-এর বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আবু তাহের ভবানীপুর কাতলামারা এলাকার মৃত আমিন উল্লাহর ছেলে। তিনি নিজ বাড়ির পাশে একটি মুদি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। আগুনে তার দোকানসহ বসতঘর পুড়ে যাওয়ায় তিনি এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ দোকানের ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি মুদি দোকানসহ চারটি টিনশেড ঘর পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ক্ষতিগ্রস্ত আবু তাহের জানান, প্রাথমিকভাবে তার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা সব সময় রয়েছি। দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এবং বিষয়টি খোঁজ নিয়ে সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম (পিএফএম) জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অবশিষ্ট আগুন সম্পূর্ণ নেভান। ততক্ষণে একটি দোকান ও তিনটি টিনশেডসহ মোট চারটি ঘর পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow