গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার
গাজীপুরে আদালতের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে। পালানোর মাত্র ৯ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করেছে র্যাব ও গাজীপুর সদর মেট্রো থানার পুলিশের যৌথ দল। এ ঘটনায় তার বিরুদ্ধে পলায়নের অভিযোগে নতুন করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকায় যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রোববার দিনগত রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে আদালতে হাজির করার প্রস্তুতিকালে গারদখানায় কৌশলে হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যায় সে। আসামি পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট, সদর মেট্রো থানা পুলিশ এবং র্যাবের সমন্বয়ে ব্যাপক অভিযান শুরু হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পালানোর মাত্র ৯ ঘণ্টার মধ্যেই ময়মনসিংহ থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানিয়েছে, কীভাবে আসামি গারদখানা থেকে পালাতে সক্ষম হয়েছিল, সে বিষয়টি বিভাগীয়ভাবে তদন
গাজীপুরে আদালতের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে। পালানোর মাত্র ৯ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করেছে র্যাব ও গাজীপুর সদর মেট্রো থানার পুলিশের যৌথ দল। এ ঘটনায় তার বিরুদ্ধে পলায়নের অভিযোগে নতুন করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকায় যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রোববার দিনগত রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে আদালতে হাজির করার প্রস্তুতিকালে গারদখানায় কৌশলে হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যায় সে। আসামি পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট, সদর মেট্রো থানা পুলিশ এবং র্যাবের সমন্বয়ে ব্যাপক অভিযান শুরু হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পালানোর মাত্র ৯ ঘণ্টার মধ্যেই ময়মনসিংহ থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, কীভাবে আসামি গারদখানা থেকে পালাতে সক্ষম হয়েছিল, সে বিষয়টি বিভাগীয়ভাবে তদন্ত ও পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাজীপুর সদর মেট্রো থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়ার ৯ ঘণ্টার মধ্যেই র্যাব ও থানা পুলিশের যৌথ অভিযানে সম্রাটকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। পলায়নের ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেন, ‘আসামি পালিয়ে যাওয়ার ঘটনাটি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছি। ঘটনার পরপরই র্যাব ও জিএমপির বিভিন্ন ইউনিটকে সমন্বিতভাবে অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তৎপরতার ফলে মাত্র ৯ ঘণ্টার মধ্যেই পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।’
What's Your Reaction?