গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল
গাজীপুরের একটি এলাকায় ‘বাঘ দেখা গেছে’—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
তবে বন বিভাগের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও তথ্য পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেটি বাঘ নয়; বরং একটি মেছো বিড়াল।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল থেকে এলাকায় বাঘ দেখা যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে রাতে ফেসবুকে একের পর এক পোস্ট প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন ফেসবুকে লিখেছেন, ‘মেকারপাড়ায় বাঘ দেখা গেছে। এলাকার সবাই সতর্ক থাকুন।’
অপরদিকে আরিফুল ইসলাম নামের আরেক ব্যক্তি দাবি করেন, গ্রামের মাছের খামারের আশপাশে এবং বাড়িঘরের কাছে দুটি শাবকসহ প্রাণীটিকে একাধিকবার দেখা গেছে। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এরপর আরও অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাঘসদৃশ’ প্রাণী দেখার দাবি করেন। কেউ কেউ একটি ছবিও শেয়ার করেন, যা স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন তুলেছেন বলে উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে বক্তব্য জানতে ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বা

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান জানান, কয়েক দিন ধরে রাতের অন্ধকারে তিনি একটি বন্যপ্রাণী দেখতে পাচ্ছেন। সর্বশেষ সেটিকে একটি মাছের খামারের পাশে দেখা গেছে। প্রাণীটির আকার তুলনামূলক বড় এবং গায়ে ছোপ ছোপ দাগ থাকায় প্রথমে তার সন্দেহ হয়েছিল, এটি হয়তো বাঘ।
এদিকে বিষয়টি নিয়ে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, তিনি প্রাণীটির একটি সিসিটিভি ফুটেজ দেখেছেন। ফুটেজ পর্যালোচনা করে তার ধারণা, এটি কোনো বাঘ নয়।
তারেক রহমান বলেন, ‘ভিডিও দেখে আমার ধারণা, এটি মেছো বিড়াল। ভাওয়াল বনাঞ্চলে বহু বছর ধরেই এই প্রাণী রয়েছে। মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’
তিনি আরও বলেন, মেছো বিড়াল সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়। তাই গুজবে কান না দিয়ে কেউ যেন প্রাণীটিকে বিরক্ত না করেন বা ক্ষতি করার চেষ্টা না করেন। কোনো বন্যপ্রাণী দেখা গেলে দ্রুত বন বিভাগকে জানাতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।