গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবের আগানগর ইউনিয়নের লুন্দিয়া এলাকায় ইমাম হোসেন (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেন উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের পাগলা বাড়ির ইসা মিয়ার ছেলে। এসময় মকবুল মিয়ার ছেলে জুবায়ের (২৩) নামের একজন গুরুতর আহত হয়েছেন। জানা যায়, ওই গ্রামের বড় পাড়ার একটি বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। ইমাম হোসেন বন্ধুদের সঙ্গে অনুষ্ঠান দেখতে যায়। এসময় শেখ বংশের লোকজন ইমাম হোসেনকে পেয়ে তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে শেখ বাড়ির লোকজন ধারালো অস্ত্র দিয়ে ইমাম হোসেনকে আঘাত করলে সে দৌড়ে পালানোর সময় আইয়ুব আলি মিয়ার বাড়ির কাছে আহত অবস্থায় লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাক্তার উম্মে হাবিবা জুঁই জানান, গুরুতর আহত অবস্থায় রাত ১১টার সময় ইমাম হোসেনকে এখানে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ ও বাম উরুতে ধারালো অস

গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবের আগানগর ইউনিয়নের লুন্দিয়া এলাকায় ইমাম হোসেন (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেন উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের পাগলা বাড়ির ইসা মিয়ার ছেলে। এসময় মকবুল মিয়ার ছেলে জুবায়ের (২৩) নামের একজন গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, ওই গ্রামের বড় পাড়ার একটি বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। ইমাম হোসেন বন্ধুদের সঙ্গে অনুষ্ঠান দেখতে যায়। এসময় শেখ বংশের লোকজন ইমাম হোসেনকে পেয়ে তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে শেখ বাড়ির লোকজন ধারালো অস্ত্র দিয়ে ইমাম হোসেনকে আঘাত করলে সে দৌড়ে পালানোর সময় আইয়ুব আলি মিয়ার বাড়ির কাছে আহত অবস্থায় লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাক্তার উম্মে হাবিবা জুঁই জানান, গুরুতর আহত অবস্থায় রাত ১১টার সময় ইমাম হোসেনকে এখানে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ ও বাম উরুতে ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, নিহতের মরদেহ হাসপাতাল থেকে রাত ১২টায় থানায় নিয়ে আসা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজীবুল হাসান/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow