গুপ্তধনের সন্ধানে ভয়ংকর অভিযান

বাংলা শিশুতোষ চলচ্চিত্রে নতুন সংযোজন হতে যাচ্ছে ‘গুপ্তধনের খোঁজে’। রহস্য, ইতিহাস, সাহসিকতা ও বন্ধুত্বের গল্পে নির্মিত এই সিনেমা পরিচালনা করেছেন রাইসুল ইসলাম অনিক। এর আগে তিনি ‘ইতি চিত্রা’ ও ‘বিশ্বাস করেন ভাই’ নির্মাণ করে দর্শকদের নজর কাড়েন। সিনেমাটির গল্প লিখেছেন মডেল ও অভিনেতা অন্তু করিম। প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি। চিত্রনাট্য করেছেন নিজাম ইউ খান, রাইসুল ইসলাম অনিক ও রাসিদুর রহমান। ‘গুপ্তধনের খোঁজে’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে এক রহস্যময় গুপ্তধনের অনুসন্ধানকে কেন্দ্র করে। ইতিহাসের সূত্র ধরে একদল কিশোর-কিশোরী জড়িয়ে পড়ে বিপজ্জনক কিন্তু রোমাঞ্চকর এক অভিযানে। রহস্যময় মানচিত্র, অজানা সংকেত ও হারিয়ে যাওয়া ইতিহাসের নানা ধাপ পেরিয়ে এগিয়ে যাবে গল্প। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর তন্ময় ফিয়ান, সৌহার্দ্য চৌধুরী, যায়ান মুহাম্মদ রুয়াইফি, তাহানি শামস নাওমি, ইরফান রহমান, সাইফ খান, নুসরাত আফরিন ইয়ুমনা, মনিরুল ইসলাম, নিশক তারেক আজিজ ও রুহনাজ নাওয়ার কাশফি। পরিচালক রাইসুল ইসলাম অনিক জানান, বাংলাদেশের শিশু-কিশোর দর্শকদের জন্য মানসম্মত অ্যাডভেঞ্চারধর্মী চলচ্চিত্র খুব কম নির্মিত হয়। সেই ভাবনা থ

গুপ্তধনের সন্ধানে ভয়ংকর অভিযান

বাংলা শিশুতোষ চলচ্চিত্রে নতুন সংযোজন হতে যাচ্ছে ‘গুপ্তধনের খোঁজে’। রহস্য, ইতিহাস, সাহসিকতা ও বন্ধুত্বের গল্পে নির্মিত এই সিনেমা পরিচালনা করেছেন রাইসুল ইসলাম অনিক। এর আগে তিনি ‘ইতি চিত্রা’ ও ‘বিশ্বাস করেন ভাই’ নির্মাণ করে দর্শকদের নজর কাড়েন।

সিনেমাটির গল্প লিখেছেন মডেল ও অভিনেতা অন্তু করিম। প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি। চিত্রনাট্য করেছেন নিজাম ইউ খান, রাইসুল ইসলাম অনিক ও রাসিদুর রহমান।

‘গুপ্তধনের খোঁজে’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে এক রহস্যময় গুপ্তধনের অনুসন্ধানকে কেন্দ্র করে। ইতিহাসের সূত্র ধরে একদল কিশোর-কিশোরী জড়িয়ে পড়ে বিপজ্জনক কিন্তু রোমাঞ্চকর এক অভিযানে। রহস্যময় মানচিত্র, অজানা সংকেত ও হারিয়ে যাওয়া ইতিহাসের নানা ধাপ পেরিয়ে এগিয়ে যাবে গল্প।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর তন্ময় ফিয়ান, সৌহার্দ্য চৌধুরী, যায়ান মুহাম্মদ রুয়াইফি, তাহানি শামস নাওমি, ইরফান রহমান, সাইফ খান, নুসরাত আফরিন ইয়ুমনা, মনিরুল ইসলাম, নিশক তারেক আজিজ ও রুহনাজ নাওয়ার কাশফি।

পরিচালক রাইসুল ইসলাম অনিক জানান, বাংলাদেশের শিশু-কিশোর দর্শকদের জন্য মানসম্মত অ্যাডভেঞ্চারধর্মী চলচ্চিত্র খুব কম নির্মিত হয়। সেই ভাবনা থেকেই ‘গুপ্তধনের খোঁজে’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এই সিনেমায় শুধু বিনোদন নয়, শিশুদের কল্পনাশক্তি, সাহসিকতা, ইতিহাসের প্রতি আগ্রহ এবং বন্ধুত্বের মূল্যবোধ তুলে ধরা হবে।

প্রযোজক অন্তু করিমের ভাষ্য, বাংলা ভাষায় নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণামূলক ও আনন্দদায়ক গল্প নির্মাণের লক্ষ্য থেকেই সিনেমাটি তৈরি করা হয়েছে।

পেন্টাগন ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির সহপ্রযোজনায় রয়েছে এমএস মাল্টিমিডিয়া। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমার টিজার। শিগগিরই আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow