‘গুপ্ত রাজনীতি’ বন্ধের দাবিতে বেরোবি ছাত্রদলের বিক্ষোভ
সারাদেশের ক্যাম্পাসগুলোতে ‘গুপ্ত রাজনীতি’ বন্ধ এবং বেরোবি ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রদল নেতাকর্মীরা একত্রিত হন। পরে তারা কৃষ্ণচূড়া সড়ক, জিরো পয়েন্ট ও স্বাধীনতা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে বিক্ষোভ শেষ করেন। এসময় বেরোবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফি বলেন, ‘সারাদেশে ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার অপরাজনীতি চালিয়ে দুর্নাম ছড়াচ্ছে গুপ্তরা। ফ্যাসিবাদী আমলে যত প্রকার জুলুম ছিল, সবগুলো বিভিন্নভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলসহ সারাদেশের ছাত্রদলের ওপর চালানো হয়েছে। ফ্যাসিবাদী আমলে প্রকাশ্যে ছাত্রদল বুক চিতিয়ে তাদের কর্মকাণ্ড চালিয়েছে। গুপ্তদের সাবধান করে দিয়ে বলতে চাই, কোনো প্রকার মিথ্যা অপপ্রচার ছাত্রদলের বিরুদ্ধে করা হলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।’ আজিজুর রহমান/এসআর/এমএস
সারাদেশের ক্যাম্পাসগুলোতে ‘গুপ্ত রাজনীতি’ বন্ধ এবং বেরোবি ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রদল নেতাকর্মীরা একত্রিত হন। পরে তারা কৃষ্ণচূড়া সড়ক, জিরো পয়েন্ট ও স্বাধীনতা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে বিক্ষোভ শেষ করেন।
এসময় বেরোবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফি বলেন, ‘সারাদেশে ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার অপরাজনীতি চালিয়ে দুর্নাম ছড়াচ্ছে গুপ্তরা। ফ্যাসিবাদী আমলে যত প্রকার জুলুম ছিল, সবগুলো বিভিন্নভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলসহ সারাদেশের ছাত্রদলের ওপর চালানো হয়েছে। ফ্যাসিবাদী আমলে প্রকাশ্যে ছাত্রদল বুক চিতিয়ে তাদের কর্মকাণ্ড চালিয়েছে। গুপ্তদের সাবধান করে দিয়ে বলতে চাই, কোনো প্রকার মিথ্যা অপপ্রচার ছাত্রদলের বিরুদ্ধে করা হলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।’
আজিজুর রহমান/এসআর/এমএস
What's Your Reaction?