গৃহবধূকে শিকলবন্দি করে নির্যাতন, উদ্ধার করল পুলিশ
ফরিদপুরের নগরকান্দায় এক গৃহবধূকে শিকলবন্দি করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ভুক্তভোগী ওই গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী রিতু আক্তার উপজেলার লস্করদিয়া ইউনিয়নে বাগুটিয়া গ্রামের বাসিন্দা মো. জালাল কাজীর মেয়ে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বাগুটিয়া গ্রামের বাসিন্দা মো. জালাল তার মেয়ে রিতুকে প্রায় দুই বছর আগে সাকরাইল গ্রামের খোরশেদ মাতুব্বরের ছেলে শামুন মাতুব্বরের (২৮) সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। সোমবার সকালে ভুক্তভোগী রিতুর বাবা-মা মেয়ের খোঁজ নিতে শ্বশুরবাড়িতে গেলে তাকে ঘরের ভেতর শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান।
এ সময় তারা মেয়েকে উদ্ধারের চেষ্টা করলে তার স্বামী শামুন, লিপি আক্তার, নিপা আক্তার, খোরশেদ মাতুব্বর তাদের মারধর করে আহত করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার কর
ফরিদপুরের নগরকান্দায় এক গৃহবধূকে শিকলবন্দি করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ভুক্তভোগী ওই গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী রিতু আক্তার উপজেলার লস্করদিয়া ইউনিয়নে বাগুটিয়া গ্রামের বাসিন্দা মো. জালাল কাজীর মেয়ে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বাগুটিয়া গ্রামের বাসিন্দা মো. জালাল তার মেয়ে রিতুকে প্রায় দুই বছর আগে সাকরাইল গ্রামের খোরশেদ মাতুব্বরের ছেলে শামুন মাতুব্বরের (২৮) সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। সোমবার সকালে ভুক্তভোগী রিতুর বাবা-মা মেয়ের খোঁজ নিতে শ্বশুরবাড়িতে গেলে তাকে ঘরের ভেতর শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান।
এ সময় তারা মেয়েকে উদ্ধারের চেষ্টা করলে তার স্বামী শামুন, লিপি আক্তার, নিপা আক্তার, খোরশেদ মাতুব্বর তাদের মারধর করে আহত করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। সেসময় ছেলের বাবা খোরশেদ মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
রিতুর চাচা সৈয়দ আলী বলেন, এর আগেও বেশ কয়েকবার শালিস-বৈঠক হয়েছে। রোববার ছেলের বাবা আমাদের বাড়িতে এসে জানান, আপনাদের মেয়েকে জিনে ধরছে তাকে আপনারা নিয়ে আসেন। খবর পেয়ে আমার ভাই-ভাবীসহ কয়েকজন তাকে আনতে গিয়ে দেখে তাকে ৩ দিন ধরে খাবার না দিয়ে শিকলবন্দি করে রাখা হয়েছে। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আমরা এর বিচার চাই।
এ বিষয়ে জানতে রিতু আক্তারের স্বামী শামুনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। ছেলের বাবা খোরশেদ মাতুব্বরকে আটক করা হয়েছে।