‘চমৎকার, শেষটা পেইনফুল’, ওয়ার্ল্ড প্রিমিয়ারে ‘প্রিন্সেস’ ছবির প্রতিক্র

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হলো আসিফ ইসলাম পরিচালিত সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারে উপস্থিত ছিলেন নানা দেশ থেকে আসা অতিথিরা। সিনেমা দেখার পর তাদের প্রতিক্রিয়ায় অভিভূত নির্মাতারা। গত ১৩ এপ্রিল মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে বাংলাদেশ ছাড়েন ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমার তিন কুশলী, প্রযোজক জান্নাতুল বাকের খান, পরিচালক আসিফ ইসলাম ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। গতকাল ১৯ এপ্রিল উৎসবের অক্টোবর সেন্টারের সাত নম্বর মিলনায়তনে ছিল ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার। গত ১৬ এপ্রিল রাশিয়ায় শুরু হয়েছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের আর্টকোর বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে আসিফ ইসলামদের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। নানান চড়াই-উৎরাই পেরিয়ে ছবিটি নির্মাণের অভিজ্ঞতা জানিয়ে আসিফ বলেন, কোভিডের পর যখন সবকিছু স্বাভাবিক হয়নি, তখন আমরা ছবির শুটিং করেছিলাম। এতদিন পর ছবিটি উৎসবে দেখাতে পেরে স্বস্তি বোধ করছি।’ চলচ্চিত্র নির্মাতা আসিফ ইসলাম ছবি দেখে কী বললেন দর্শকেরা? মস্কো থেকে আসিফ ইসলাম জাগো নিউজকে বলেন, ‘ওয়ার্ল্ড প

‘চমৎকার, শেষটা পেইনফুল’, ওয়ার্ল্ড প্রিমিয়ারে ‘প্রিন্সেস’ ছবির প্রতিক্র

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হলো আসিফ ইসলাম পরিচালিত সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারে উপস্থিত ছিলেন নানা দেশ থেকে আসা অতিথিরা। সিনেমা দেখার পর তাদের প্রতিক্রিয়ায় অভিভূত নির্মাতারা।

গত ১৩ এপ্রিল মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে বাংলাদেশ ছাড়েন ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমার তিন কুশলী, প্রযোজক জান্নাতুল বাকের খান, পরিচালক আসিফ ইসলাম ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। গতকাল ১৯ এপ্রিল উৎসবের অক্টোবর সেন্টারের সাত নম্বর মিলনায়তনে ছিল ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার।

গত ১৬ এপ্রিল রাশিয়ায় শুরু হয়েছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের আর্টকোর বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে আসিফ ইসলামদের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। নানান চড়াই-উৎরাই পেরিয়ে ছবিটি নির্মাণের অভিজ্ঞতা জানিয়ে আসিফ বলেন, কোভিডের পর যখন সবকিছু স্বাভাবিক হয়নি, তখন আমরা ছবির শুটিং করেছিলাম। এতদিন পর ছবিটি উৎসবে দেখাতে পেরে স্বস্তি বোধ করছি।’

‘চমৎকার, শেষটা পেইনফুল’, ওয়ার্ল্ড প্রিমিয়ারে ‘প্রিন্সেস’ ছবির প্রতিক্রচলচ্চিত্র নির্মাতা আসিফ ইসলাম

ছবি দেখে কী বললেন দর্শকেরা? মস্কো থেকে আসিফ ইসলাম জাগো নিউজকে বলেন, ‘ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর অডিয়েন্সের রিয়্যাকশন বেশ ভালো লেগেছে। রুশসহ বেশ কয়েকটি দেশের অডিয়েন্স ছিলেন, বাংলাদেশেরও ছিলেন বেশ কিছু মানুষ। সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছেন। বিশেষ করে যাত্রা নিয়ে কাহিনি বলে আরও বেশি অ্যাপ্রিশিয়েটেড হয়েছে। বেশিরভাগ অডিয়েন্সের কমন কথা, “খুব চমৎকার ফিল্ম, বিউটিফুল শট, কিন্তু ভেরি পেইনফুল অ্যাট দ্য এন্ড।”

এটাই প্রথম নয়। মস্কোর এই উৎসবের ৪৬তম আসরে ‘নির্বাণ’ ছবিটি নিয়ে হাজির হয়েছিলেন আসিফ ইসলাম। সংলাপহীন সাদা-কালো ওই ছবি সেবার স্পেশাল জুরি অ্যাওয়ার্ড (এমআইএফফ) পায়। এ বছর আসিফ ইসলাম ছাড়াও বাংলাদেশ থেকে সিনেমা নিয়ে উৎসবে যোগ দিয়েছেন যুবরাজ শামীম। তার সিনেমার নাম ‘অতল’। উৎসবের ৪৪তম আসরে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ও নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড পায় শামীমের ছবি ‘আদিম’। এ বছর নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ডের জন্য লড়ছে ‘অতল’ ও ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’।

‘চমৎকার, শেষটা পেইনফুল’, ওয়ার্ল্ড প্রিমিয়ারে ‘প্রিন্সেস’ ছবির প্রতিক্রপ্রযোজনার পাশাপাশি সিনেমায় একটি চরিত্রে অভিনয়ও করেছেন জান্নাতুল বাকের খান

আসিফ ইসলাম জাগো নিউজকে জানান, আগামীকাল ২১ এপ্রিল রাত ৯টায় ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ছবির দ্বিতীয় প্রদর্শনী হবে অক্টোবর সেন্টারের ১১ নম্বর মিলনায়তনে। উৎসবপর্ব শেষে শিগগির বাংলাদেশের দর্শকদেরও ছবিটি দেখাতে চান তারা।

আরএমডি 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow