গেমারদের জন্য নতুন ইয়ারবাড, চলবে ৫৪ ঘণ্টা

ওয়্যারলেস ইয়ারবাডের বাজারে প্রতিযোগিতা এখন তুঙ্গে। শুধু গান শোনা নয়, গেমিং, ভিডিও স্ট্রিমিং থেকে শুরু করে অনলাইন মিটিং সব ক্ষেত্রেই ব্যবহারকারীরা এখন উন্নত মানের অডিও অভিজ্ঞতা চান। এই চাহিদার কথা মাথায় রেখেই নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাড বাজারে আনল ওয়ানপ্লাস। সংস্থা চীনে লঞ্চ করেছে নতুন ওয়ানপ্লাস বাডস এসিই ৩, যেখানে রয়েছে শক্তিশালী অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, গেমিং-ফোকাসড ফিচার এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ। নতুন ইয়ারবাডটি মূলত গেমার ও দৈনন্দিন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ১২ মিমি বড় ডায়নামিক ড্রাইভার, যা আরও গভীর বেস এবং পরিষ্কার সাউন্ড দিতে সক্ষম। এছাড়া হাই-রেস অডিও ও এলএইচডিসি ৫.০ সাপোর্ট থাকায় ব্যবহারকারীরা উন্নত মানের অডিও স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। ইয়ারবাডে ৯৬কিলোহার্জ পর্যন্ত স্যাম্পলিং রেট এবং ১এমবিপিএস পর্যন্ত বিটরেট সাপোর্ট রয়েছে। অডিও অভিজ্ঞতা আরও উন্নত করতে এতে দেওয়া হয়েছে স্পেটিয়াল অডিও, ১০ ব্যান্ড ইকিউ কাস্টম টিউনিং এবং বেসওয়েভ ডায়নামিক এনহান্সমেন্ট প্রযুক্তি। ফলে গান, সিনেমা কিংবা গেম সব ক্ষেত্রেই আরও সমৃদ্ধ সাউন্ড

গেমারদের জন্য নতুন ইয়ারবাড, চলবে ৫৪ ঘণ্টা

ওয়্যারলেস ইয়ারবাডের বাজারে প্রতিযোগিতা এখন তুঙ্গে। শুধু গান শোনা নয়, গেমিং, ভিডিও স্ট্রিমিং থেকে শুরু করে অনলাইন মিটিং সব ক্ষেত্রেই ব্যবহারকারীরা এখন উন্নত মানের অডিও অভিজ্ঞতা চান। এই চাহিদার কথা মাথায় রেখেই নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাড বাজারে আনল ওয়ানপ্লাস।

সংস্থা চীনে লঞ্চ করেছে নতুন ওয়ানপ্লাস বাডস এসিই ৩, যেখানে রয়েছে শক্তিশালী অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, গেমিং-ফোকাসড ফিচার এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ।

নতুন ইয়ারবাডটি মূলত গেমার ও দৈনন্দিন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ১২ মিমি বড় ডায়নামিক ড্রাইভার, যা আরও গভীর বেস এবং পরিষ্কার সাউন্ড দিতে সক্ষম। এছাড়া হাই-রেস অডিও ও এলএইচডিসি ৫.০ সাপোর্ট থাকায় ব্যবহারকারীরা উন্নত মানের অডিও স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। ইয়ারবাডে ৯৬কিলোহার্জ পর্যন্ত স্যাম্পলিং রেট এবং ১এমবিপিএস পর্যন্ত বিটরেট সাপোর্ট রয়েছে।

অডিও অভিজ্ঞতা আরও উন্নত করতে এতে দেওয়া হয়েছে স্পেটিয়াল অডিও, ১০ ব্যান্ড ইকিউ কাস্টম টিউনিং এবং বেসওয়েভ ডায়নামিক এনহান্সমেন্ট প্রযুক্তি। ফলে গান, সিনেমা কিংবা গেম সব ক্ষেত্রেই আরও সমৃদ্ধ সাউন্ড পাওয়া যাবে।

নয়েজ ক্যানসেলেশনের দিক থেকেও বেশ শক্তিশালী ওয়ানপ্লাস বাডস এসিই ৩। এতে রয়েছে সর্বোচ্চ ৫৫ডিবি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এবং ৫০০০হার্জ আল্ট্রা-ওয়াইডব্যান্ড কভারেজ। রিয়েল-টাইম অ্যাডাপটিভ অ্যালগরিদম বাইরের শব্দ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে এএনসি সামঞ্জস্য করতে পারে। পাশাপাশি ট্রিপল মাইক্রোফোন সেটআপ ও এআই কল নয়েজ রেডিয়েশন প্রযুক্তি থাকায় ফোন কলের সময় কণ্ঠস্বর আরও পরিষ্কার শোনা যাবে।

গেমারদের জন্য এতে বিশেষভাবে যোগ করা হয়েছে মাত্র ৪৭এমএস লো-ল্যাটেন্সি মোড। এছাড়া এফপিএস সাউন্ড এফেক্টস ফিচারের মাধ্যমে গেমের পদশব্দ বা দিকনির্দেশনামূলক অডিও আরও স্পষ্টভাবে শোনা যাবে, যা প্রতিযোগিতামূলক গেমিংয়ে বাড়তি সুবিধা দিতে পারে।

কানেক্টিভিটির জন্য ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ৬.০। এতে ডুয়াল ডিভাইস পেয়ারিং এবং স্মার্ট ব্লুটুথ মোড সাপোর্ট রয়েছে, যা সংযোগকে আরও স্থিতিশীল করতে সাহায্য করবে। পাশাপাশি টাচ কন্ট্রোল ও স্লাইড জেসচারের মাধ্যমে সহজেই ভলিউম নিয়ন্ত্রণ করা যাবে। এমনকি এআই ট্রান্সলেশন ফিচারের সাহায্যে ২০টিরও বেশি ভাষা অনুবাদের সুবিধাও মিলবে।

ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও ইয়ারবাডটি বেশ আকর্ষণীয়। চার্জিং কেসসহ মোট ৫৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে বলে দাবি করেছে ওয়ানপ্লাস। নতুন ওয়ানপ্লাস বাডস এসিই ৩-এর চার্জিং কেসে ৫৩০এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

ইয়ারবাডের ওজন মাত্র ৪.৪ গ্রাম এবং চার্জিং কেসসহ মোট ওজন প্রায় ৪৩ গ্রাম। পাশাপাশি IP55 রেটিং থাকায় ধুলো ও পানির ছিটা থেকেও সুরক্ষা মিলবে। চীনের বাজারে ওয়ানপ্লাস বাডস এসিই ৩-এর দাম রাখা হয়েছে ৩২৯ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার টাকার কাছাকাছি।

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow