গেমিং দুনিয়ায় নতুন চমক, অ্যানিমে ডিজাইনে গিগাবাইটের মাদারবোর্ড

বিশ্বখ্যাত মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ও হার্ডওয়্যার সল্যুশন নির্মাতা গিগাবাইট তাদের নতুন বি৮৫০ অরাস এলিট-পি আইস মাদারবোর্ড উন্মোচন করেছে। সম্প্রতি ঘোষিত এই নতুন মডেলটি অরোস অ্যারি সিরিজের সর্বশেষ সংযোজন, যা অ্যানিমে-অনুপ্রাণিত ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি করা হয়েছে। গিগাবাইট অফিশিয়ালরা জানায়, জনপ্রিয় এম-এটিএক্স বি৮৫০ অরাস অ্যারি মাদারবোর্ডের সাফল্যের ধারাবাহিকতায় এবার গিগাবাইট একই ডিজাইন দর্শন নিয়ে এসেছে পূর্ণাঙ্গ এটিএক্স বি৮৫০ প্ল্যাটফর্মে। প্রতিষ্ঠানটির দাবি, নতুন এই মাদারবোর্ড ব্যবহারকারীদের ব্যক্তিত্ব প্রকাশের পাশাপাশি দেবে ফ্ল্যাগশিপ-গ্রেড পারফরম্যান্স। নতুন বি৮৫০ অরোস এলিট-পি আইস শুধু একটি অ্যানিমে-স্টাইলের মাদারবোর্ড নয়; বরং এটি নতুন প্রজন্মের পিসি বিল্ডারদের জন্য একটি সাংস্কৃতিক অভিব্যক্তি। বিশেষ করে যারা নিজেদের পিসি সেটআপে পারফরম্যান্সের পাশাপাশি ভিন্নধর্মী ডিজাইন ও ব্যক্তিত্বের ছাপ রাখতে চান, তাদের জন্য এটি তৈরি করা হয়েছে। মাদারবোর্ডটির সঙ্গে থাকছে এক্সক্লুসিভ অ্যারি ডল ব্লাইন্ড বক্স অ্যাকসেসরি, যা আনবক্সিং অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলবে। প্রযুক্তিগত

গেমিং দুনিয়ায় নতুন চমক, অ্যানিমে ডিজাইনে গিগাবাইটের মাদারবোর্ড

বিশ্বখ্যাত মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ও হার্ডওয়্যার সল্যুশন নির্মাতা গিগাবাইট তাদের নতুন বি৮৫০ অরাস এলিট-পি আইস মাদারবোর্ড উন্মোচন করেছে। সম্প্রতি ঘোষিত এই নতুন মডেলটি অরোস অ্যারি সিরিজের সর্বশেষ সংযোজন, যা অ্যানিমে-অনুপ্রাণিত ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি করা হয়েছে।

গিগাবাইট অফিশিয়ালরা জানায়, জনপ্রিয় এম-এটিএক্স বি৮৫০ অরাস অ্যারি মাদারবোর্ডের সাফল্যের ধারাবাহিকতায় এবার গিগাবাইট একই ডিজাইন দর্শন নিয়ে এসেছে পূর্ণাঙ্গ এটিএক্স বি৮৫০ প্ল্যাটফর্মে। প্রতিষ্ঠানটির দাবি, নতুন এই মাদারবোর্ড ব্যবহারকারীদের ব্যক্তিত্ব প্রকাশের পাশাপাশি দেবে ফ্ল্যাগশিপ-গ্রেড পারফরম্যান্স।

নতুন বি৮৫০ অরোস এলিট-পি আইস শুধু একটি অ্যানিমে-স্টাইলের মাদারবোর্ড নয়; বরং এটি নতুন প্রজন্মের পিসি বিল্ডারদের জন্য একটি সাংস্কৃতিক অভিব্যক্তি। বিশেষ করে যারা নিজেদের পিসি সেটআপে পারফরম্যান্সের পাশাপাশি ভিন্নধর্মী ডিজাইন ও ব্যক্তিত্বের ছাপ রাখতে চান, তাদের জন্য এটি তৈরি করা হয়েছে।

মাদারবোর্ডটির সঙ্গে থাকছে এক্সক্লুসিভ অ্যারি ডল ব্লাইন্ড বক্স অ্যাকসেসরি, যা আনবক্সিং অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলবে।

প্রযুক্তিগত দিক থেকে বি৮৫০ অরোস এলিট-পি আইস তৈরি করা হয়েছে এএমডি সকেট এএম৫ প্ল্যাটফর্মে, যা এএমডি রাইজেন ৯০০০, ৮০০০ ও ৭০০০ সিরিজ প্রসেসর সমর্থন করে। এতে রয়েছে এক্সথ্রিডি টার্বো মোড, ডিজিটাল টুইন ১৬+২+২ ফেজ ভিআরএম এবং এআই-সমৃদ্ধ ডি৫ বায়োনিক করসা প্রযুক্তি, যার মাধ্যমে ডিডিআর৫ ৮২০০ এমটি/এস পর্যন্ত ওভারক্লকিং সাপোর্ট পাওয়া যাবে।

কানেক্টিভিটির ক্ষেত্রেও মাদারবোর্ডটিতে রয়েছে ৫ জিবিই ল্যান, ওয়াই-ফাই ৭ এবং উচ্চক্ষমতাসম্পন্ন ডিরেকশনাল অ্যান্টেনা, যা কম ল্যাটেন্সির অনলাইন গেমিং ও দ্রুতগতির ডাটা ট্রান্সফার নিশ্চিত করবে। স্টোরেজ সুবিধায় এতে মোট চারটি এম.২ স্লট রয়েছে, যার মধ্যে একটি পিসিআইই ৫.০ ×৪ সমর্থিত। ফলে দ্রুতগতির এসএসডি ব্যবহারের মাধ্যমে উন্নত গেমিং ও ক্রিয়েটিভ ওয়ার্কফ্লো নিশ্চিত করা সম্ভব হবে।

ব্যবহারকারীদের সুবিধার জন্য গিগাবাইট এতে যুক্ত করেছে ইজি-ল্যাচ প্লাস, এম.২ ইজি-ল্যাচ ক্লিক ২ এবং ওয়াই-ফাই ইজি-প্লাগ প্রযুক্তি। এসব ফিচারের মাধ্যমে পিসিআইই ও এম.২ স্লট টুল ছাড়াই সহজে অপসারণ ও সংযোগ করা যাবে। নতুন বি৮৫০ অরোস এলিট-পি আইস মাদারবোর্ডটি কম্পিউটেক্স ২০২৬-এ গিগাবাইটের বুথে প্রদর্শিত হবে এবং প্রদর্শনী শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow