গৌরবের ১৬ বছরে পদার্পণ করল বরিশাল বিশ্ববিদ্যালয়
দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় নানা সাফল্য ও অর্জনের ধারাবাহিকতায় গৌরবের ১৬ বছরে পদার্পণ করেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ছিল প্রতিষ্ঠানটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় পরিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করেছে। সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। উদ্বোধন শেষে উপাচার্যের নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, গবেষণা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ এক আলোকিত প্রজন্ম গঠনে কাজ করে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এছাড়া দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পা
দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় নানা সাফল্য ও অর্জনের ধারাবাহিকতায় গৌরবের ১৬ বছরে পদার্পণ করেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) ছিল প্রতিষ্ঠানটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় পরিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করেছে।
সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
উদ্বোধন শেষে উপাচার্যের নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, গবেষণা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ এক আলোকিত প্রজন্ম গঠনে কাজ করে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন ভবনে বর্ণিল আলোকসজ্জার ব্যবস্থা করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে উৎসবের আবহ তৈরি করে।
What's Your Reaction?