গৌরীপুরে গরু চুরি: পিকআপভ্যান গরুসহ আটক দুই যুবক

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম গ্রামে গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরি করে পালানোর সময় পিকআপভ্যানসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে এ ঘটনায় মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। শুক্রবার দিবাগত ভোর রাতে সংঘটিত এ ঘটনায় আটক দুই যুবক হলেন গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের পেচাঙ্গিয়া গ্রামের আবু সিদ্দিকের ছেলে আশরাফুল ইসলাম এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সবুজ মিয়ার ছেলে নানক মিয়া। রবিবার (৭ জুন/২৬) তাদের আদালতে পাঠানো হয়। ভুক্তভোগী গঙ্গাশ্রম গ্রামের এনামুল হক জানান, ভোর রাতে তার গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে পিকআপভ্যানে তুলে নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান। এরপর তিনি ও স্থানীয় কয়েকজন মোটরসাইকেলে করে পিকআপভ্যানটির পিছু নেন। একপর্যায়ে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার পাটবাজার এলাকায় গরুসহ পিকআপভ্যানটি আটক করতে সক্ষম হন। এ সময় চক্রের আরও কয়েকজন সদস্য অন্য একটি পিকআপভ্যানে করে পালিয়ে যায়। তিনি আরও জানান,উদ্ধারকৃত গরুসহ আটক দুই যুবক কে গৌরীপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে একই রাতে রামগোপালপুর গ্রামের মো. মোসলেমের গোয়া

গৌরীপুরে গরু চুরি: পিকআপভ্যান গরুসহ আটক দুই যুবক

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম গ্রামে গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরি করে পালানোর সময় পিকআপভ্যানসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে এ ঘটনায় মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। শুক্রবার দিবাগত ভোর রাতে সংঘটিত এ ঘটনায় আটক দুই যুবক হলেন গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের পেচাঙ্গিয়া গ্রামের আবু সিদ্দিকের ছেলে আশরাফুল ইসলাম এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সবুজ মিয়ার ছেলে নানক মিয়া।

রবিবার (৭ জুন/২৬) তাদের আদালতে পাঠানো হয়। ভুক্তভোগী গঙ্গাশ্রম গ্রামের এনামুল হক জানান, ভোর রাতে তার গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে পিকআপভ্যানে তুলে নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান। এরপর তিনি ও স্থানীয় কয়েকজন মোটরসাইকেলে করে পিকআপভ্যানটির পিছু নেন। একপর্যায়ে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার পাটবাজার এলাকায় গরুসহ পিকআপভ্যানটি আটক করতে সক্ষম হন। এ সময় চক্রের আরও কয়েকজন সদস্য অন্য একটি পিকআপভ্যানে করে পালিয়ে যায়। তিনি আরও জানান,উদ্ধারকৃত গরুসহ আটক দুই যুবক কে গৌরীপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে একই রাতে রামগোপালপুর গ্রামের মো. মোসলেমের গোয়াল ঘর থেকেও প্রায় এক লাখ টাকা মূল্যের একটি ষাঁড় গরু চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি রামগোপালপুর ইউনিয়নে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় খামারি ও গরুর মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাত জেগে পাহারা দিতেও দেখা যাচ্ছে অনেককে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি দাবি করেন, গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে একটি সালিশ বৈঠকে অভিযুক্তদের স্বজনরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে আর্থিক সমঝোতার চেষ্টা করেছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান,গরু চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুই যুবককে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow