৪১৯ জনকে নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফ্লাইট

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। শনিবার (৩০মে) সকালে হজের ফিরতি প্রথম ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এতে ছিলেন ৪১৯ জন। ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, প্রথমদিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন। শুক্রবার (স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে) সৌদির জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হয় সাউদিয়া এয়ারলাইন্সের (এসভি ৫৮০৬) ফিরতি ফ্লাইটটি। গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরব যায় গত ২১ মে। ধর্ম মন্ত্রণালয়ের এই জনসংযোগ কর্মকর্তা আরও জানান, এবছর সৌদি সরকারের বেধে দেওয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রী পরিবহন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এমইউ/এসএনআর  

৪১৯ জনকে নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফ্লাইট

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। শনিবার (৩০মে) সকালে হজের ফিরতি প্রথম ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এতে ছিলেন ৪১৯ জন।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, প্রথমদিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন।

শুক্রবার (স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে) সৌদির জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হয় সাউদিয়া এয়ারলাইন্সের (এসভি ৫৮০৬) ফিরতি ফ্লাইটটি।

গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরব যায় গত ২১ মে।

ধর্ম মন্ত্রণালয়ের এই জনসংযোগ কর্মকর্তা আরও জানান, এবছর সৌদি সরকারের বেধে দেওয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রী পরিবহন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এমইউ/এসএনআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow