গ্যাস লাইটার কারখানার আগুন পুরোপুরি নিভলো সাড়ে ৩ ঘণ্টায়

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নির্বাপণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেরানীগঞ্জের গ্যাস লাইটার কারখানায় লাগা আগুন ৪টা ৪৪ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। আনোয়ারুল ইসলাম বলেন, এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নারী নাকি পুরুষর তা এখনো শনাক্ত করা যায়নি এবং অনুসন্ধান করা হচ্ছে। এর আগে দুপুর ১টা ১০ মিনিটে ওই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার। রোজিনা আক্তার বলেন, ঢাকার কেরানীগঞ্জে একটি টিনশেড গ্যাস লাইটার কারখানায় দুপুর ১টা ১০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ১টা ১৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তিনি বলেন, পরে দুপুর আড়াইটার দিকে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। মোট সাতটি ইউনিটের চেষ্টায় আগুন আড়াইটার দিকেই নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৪ট

গ্যাস লাইটার কারখানার আগুন পুরোপুরি নিভলো সাড়ে ৩ ঘণ্টায়

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নির্বাপণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেরানীগঞ্জের গ্যাস লাইটার কারখানায় লাগা আগুন ৪টা ৪৪ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে।

আনোয়ারুল ইসলাম বলেন, এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নারী নাকি পুরুষর তা এখনো শনাক্ত করা যায়নি এবং অনুসন্ধান করা হচ্ছে।

এর আগে দুপুর ১টা ১০ মিনিটে ওই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার।

রোজিনা আক্তার বলেন, ঢাকার কেরানীগঞ্জে একটি টিনশেড গ্যাস লাইটার কারখানায় দুপুর ১টা ১০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ১টা ১৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

তিনি বলেন, পরে দুপুর আড়াইটার দিকে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। মোট সাতটি ইউনিটের চেষ্টায় আগুন আড়াইটার দিকেই নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৪টা ৪৪ মিনিটে তা সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

কেআর/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow